সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

কোম্পানীগঞ্জে বিয়ের গেইট সাজানোর সময় গেটের উপর থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের গেইটের সাজানোর সময় গেটের উপর থেকে পড়ে দ্বীন মোহাম্মদ খোকন (৪৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীহাট বাজারের জনপ্রিয় কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দ্বীন মোহাম্মদ খোকন (৪৬) একই উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বিরাহীমপুর গ্রামের ফরাজী বাড়ির মৃত আলী আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌধুরীহাট বাজারের হাফেজ মোশারেফ হোসেনের জনপ্রিয় কমিউনিটি সেন্টারে গত ৬ বছর যাবত খোকন গেইট মিস্ত্রির কাজ করতেন। আজ দুপুরে সেখানে চরপার্বতী ইউনিয়নের মেহেরুন নেছা এলাকার মিস্টারের ছেলের সঙ্গে একই ইউনিয়নের ডাকবাংলা এলাকার বাবুলের মেয়ের বিয়ের অনুষ্ঠান নির্ধারিত ছিল। এজন্য তিনি সকালে ওই কমিউনিটি সেন্টারের সামনে থাকা গেইটের নিচের অংশে কাপড়ের সাজসজ্জার কাজ শুরু করেন। ওই সময় চেয়ার থেকে পড়ে তার মাথা থেঁতলে মগজ বের হয়ে যায়। এতে তাৎক্ষণিক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জনপ্রিয় কমিউনিটি সেন্টারের স্বত্ত্বাধিকারী হাফেজ মোশারেফ হোসেন বলেন, সকাল থেকে খোকনকে ভীষণ অসুস্থ দেখা যায়। ধারণা করছি স্ট্রোক করে চেয়ার থেকে পড়ে তার মৃত্যু হয়।

চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মো. হানিফ আনসারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বাড়িতে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, বিষয়টি থানায় কেউ অবহিত করেনি।

আরও খবর