সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

ইসলামপুর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিকদের কটুক্তি করার অভিযোগ


জামালপুরের ইসলামপুরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুলের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগ উঠেছে। 

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় তিনি কটুক্তি করেন। তবে, উপজেলা চেয়ারম্যানের দাবি, তাঁর বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে।


উপজেলা আইনশৃঙ্খলা বৈঠক সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীন হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলার ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল। প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও আইনশৃঙ্খলার কমিটির সদস্য হাফিজ লিটন তাঁর বক্তব্যে 'পৌর শহরের বাইপাস সাড়কে পাথরঘাটা এলাকায় অবৈধভাবে খাল ভরাট করা নিয়ে বলার মাত্রই তেলেবেগুনে জ্বলে উঠেন উপজেলা অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন 'সাংবাদিকদের কিছু দিলেই ভালো, না দিলেই খারাপ'। এছাড়া সাংবাদিকদের সম্পর্কে এছাড়া নানাবিধ অশালীন মন্তব্য করেন। 


এ ঘটনায় তাৎক্ষণিক সভাস্থল ত্যাগ করেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন। পরে দুপুরে প্রেসক্লাবের মিলনায়তনে ওই ঘটনায় প্রতিবাদ সভা করেছে কর্মরত সাংবাদিকেরা। প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আব্দুস সামাদ, ওসমান হারুনী, রহিমা সুলতানা মুকুল, কোরবান আলী, এম কে দোলন বিশ্বাস, শহিদুল ইসলাম কাজল, ফারুক আল আজাদ বকুল, রোকনুজ্জামান সবুজ, লিয়াকত হোসাইন লায়ন, সাহিদুর রহমান, ইয়ামিন মিয়া, মশিউর রহমান টুটুল, হোসেন রানা প্রমুখ।


ওই সভায় উপজেলা চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুলের সব ধরনের অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেন সাংবাদিকেরা। এছাড়া আগামী শনিবার ১০ টার দিকে কালো কাপড় মুখে বেঁধে স্থানীয় পৌর শহরের বটতলা মোড়ে অবস্থান কর্মসূচি, রোববার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনসহ বিচার চেয়ে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, 'আমাকে ভুল বুঝা হচ্ছে। মূলত আমি সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ধরণের কটুক্তির মন্তব্য করিনি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। '


আরও খবর


6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

২ ঘন্টা ২৮ মিনিট আগে