শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

চৌমুহনী বাণিজ্য কেন্দ্রে আবারো অগ্নিকাণ্ডে ২৫ টি দোকান ছাই

চৌমুহনী বাণিজ্য কেন্দ্রে আবারো অগ্নিকাণ্ডে ২৫ টি দোকান ছাই



চৌমুহনী বাণিজ্য কেন্দ্রে আবারো অগ্নিকাণ্ডে ২৫ টি দোকান ছাই


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এসির আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৭টি জুয়েলারি, ৭টি কাপড় ও ১টি মনিহারী দোকানসহ ২৫টি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


রোববার (২১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের (সোনারি পট্টি) বড় মসজিদ মার্কেট সংলগ্ন পচ্চিম পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের (সোনারি পট্টি) বড় মসজিদ মার্কেট সংলগ্ন ভূঞা হোসিয়ারি কাপড় দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মূর্হুতে মধ্যে আগুন চারদিকে তা ছড়িয়ে পড়লে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে পানি সঙ্কট ও ঘবিসতি থাকায় আগুন নিয়ন্তণে বিঘ্ন ঘটে। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।


নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, ভূঞা হোসিয়ারি কাপড় দোকানে হঠাৎ এসির আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এসিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে প্রায় ১ কোটি ২৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাড়ে ৫ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৭টি আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও খবর