বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে একই রাতে তিন মোটরসাইকেল চুরি

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে একটি বাসা থেকে একই রাতে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত ২টার পর আদমদীঘি আইপিজে উচ্চবিদ্যালয়ের মাঠের উত্তরে পাটনীতলা পুকুর পাড়ে জনৈক নজরুল ইসলামের বাসার গ্যারেজ থেকে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওই বাসার মালিক নজরুল ইসলাম জানান, তার বাসায় ৬টি ইউনিটে বিভিন্ন অফিসের লোকজন ভাড়া থাকেন। বাসার নিচে মুল গেটে ভিতর মোটরসাইকেল রাখার গ্যারেজ রয়েছে। প্রতিদিন ওই গ্যারেজ ৪/৫ টি মোটরসাইকেল রাখেন তার নিজেরসহ ভাড়াটিয়ারা। সেখানে সিসি ক্যামেরা ও মুল গেটে উন্নতমানের তালা লাগানো ছিল। প্রতিদিনের মতো গত রোববার বাসার ওই গ্যারেজে ভাড়াটিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারি প্রকৌশলী সুলতান মাহমুদ তার টিভিএস এ্যাপাসি আরটিআর, এলজিইডি প্রকৌশলী বিভাগের উপ সহকারি প্রকৌশলী সাখাওয়াত হোসেনের টিভিএস ও বাসার মালিক নজরুল ইসলামের টিভিএস এ্যাপাসি আরটিআর মোটরসাইকেল রেখে নিজ নিজ বাসায় ঘুমে পড়েন। রাত ২টার পর তারা দেখতে পান ওই গ্যারেজের সিসি ক্যামেরার সুইচ বন্ধ করে বাসার মুল গেটের দরজার তালা খুলে উল্লেখিত তিনটি মোটরসাইকেল কেবা কারা চুরি করে নিয়ে যায়। এই চুরি ঘটনাটি রহস্যজনক বলে এলাকাবাসি মনে করছেন। আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক তদন্ত একেএম মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১৩ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৮ মিনিট আগে