জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে ২৩০ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

গ্রেফতারকৃত দুই মাদক কারবারি।

বগুড়ার আদমদীঘিতে ২৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত শুক্রবার রাতে আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া পূর্ব ঢাকা রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো -নওগাঁর বক্তারপুর ইউপির আতাইকুলা গ্রামের সোহরাব হোসেনের ছেলে জাকির হোসেন (৩০) ও আদমদীঘি উপজেলার সান্তাহার হাউজিং কলোনীর খলিলের ছেলে কাজল (২২)। 

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পারভীন আক্তার জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া পূর্ব ঢাকা রোড এলাকায় ঘরোয়া খাবারের হোটেলের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে একটি নাম্বার বিহীন সিনএনজিতে তল্লাশী করে ২৩০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার সকালে আদমদীঘি থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনি একটি মামলা দায়ের করা হয়েছ। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন,

শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

Tag
আরও খবর