যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল নিহত

পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল নিহত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জে বাঘের আক্রমনে মধু সংগ্রহকালে এক মৌয়াল নিহত হয়েছেন।

নিহত মৌয়ালের নাম মনিরুজ্জামান বাচ্চু(৩৮)। তার বাড়ী শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ডুমুরিয়া গ্রামে। সে একই গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে।

গাবুরা ইউপির বাসিন্দা মনির উজ-জামান জানান, নিহত মৌয়াল সহ ছয় জনের এক দল বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন থেকে পাশ নিয়ে দুই এপ্রিল সুন্দরবনে মধু সংগ্রহের উদ্দেশ্যে রওনা দেন। গভীর সুন্দরবনের কাছিকাটা নামক স্থানে মধু সংগ্রহকালে উনিশ এপ্রিল বিকালে ঝোঁপের আড়াল থেকে বাঘ তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে গভীর বনে নিয়ে যায়। পর তার সঙ্গীরা খোঁজা খুজির পর কুড়ি এপ্রিল সকালে মৃত অবস্থায় মৌয়ালকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে। নিহত মৌয়ালের স্ত্রী সহ চারটি সন্তান রয়েছে।

বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা সত্যতা নিশ্চিত করে বলেন সুন্দরবনে বাঘের আক্রমনে মনিরুজ্জামান বাচ্চু নামে এক মৌয়াল নিহত হয়েছেন।

ছবি- সুন্দরবনে বাঘের আক্রমনে নিহত মৌয়াল।



Tag
আরও খবর