ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

সূর্যের আলো গায়ে লাগান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-10-2022 02:30:36 pm

প্রতীকী ছবি


সূর্যের আলো শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। এটি শরীরে না লাগালে অবসাদ ও বিষণ্নতা বেড়ে যায়। এ ছাড়া অন্যান্য রোগ হওয়া এবং রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে। 


◾ সুস্বাস্থ্যে সূর্যের আলো 

গবেষণায় দেখা গেছে, যাঁরা বাইপোলার ডিপ্রেশনে ভোগেন, অর্থাৎ হঠাৎ মুড বদলে যায় বা ম্যানিয়ায় ভোগেন; তাঁরা যদি সকালের সূর্যের আলো নিয়মিত গায়ে লাগান তা হলে উপকৃত হবেন।
নিদ্রাহীনতার বড় কারণ যথেষ্ট সময় ধরে সূর্যের আলো গায়ে না লাগানো। দিনে সূর্যের আলোয় যদি চার ঘণ্টার মতো থাকা যায়, তাহলে শরীরে মেলাটোনিনের পরিমাণ বেড়ে যায় এবং ঘুমের সমস্যা অনেক কমে যায়। 


সাধারণ খাওয়াদাওয়ার মাধ্যমে আমাদের শরীরের ভিটামিন ডি-র চাহিদা বেশির ভাগ ক্ষেত্রে সম্পূর্ণরূপে পূরণ করা সম্ভব হয় না। এ জন্য সূর্যের আলো গায়ে লাগাতে হয়। ভিটামিন ডি-স্বল্পতার জন্য মাংসপেশির দুর্বলতা দেখা দিতে পারে, হাড় দুর্বল হয়ে যেতে পারে ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে।


প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট সূর্যের আলোয় হাঁটাচলা করলে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি ২৯ শতাংশ পর্যন্ত কমে যায়। তবে মনে রাখতে হবে, দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সূর্যের তাপ প্রখর থাকে বলে ত্বকের ক্যানসার হতে পারে। তাই সকালের সূর্যের আলোই স্বাস্থ্যকর। 


সূত্র: অকালবার্ধক্য ও রোগ প্রতিরোধ, দীপায়ন সূর্য ও মিশু দাস, ২০২২

আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১২০ দিন ১৮ ঘন্টা ৫৭ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৪১ দিন ৫০ মিনিট আগে