‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

আনন্দ-উচ্ছ্বাসে মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর 'ঈদ পুনমির্লনী' অনুষ্ঠান শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় মৌলভীবাজার শহরের বড়কাপনস্থ আল-খলীল হিফজুল কুরআন মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আহবায়ক, বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নূরে আলম হামিদী।

আলোচনা সভায় বক্তব্য দেন, বরুণা মাদরাসার সদরুল মুদাররিসিন মাওলানা শেখ রশিদ আহমদ হামিদী, বরুণা মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান মক্কী, মৌলভীবাজার দারুল উলূম মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান ফয়সল, মাওলানা এনামুল হক, কমলগঞ্জের মুন্সিবাজার মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা সাইফুর রহমান, মাওলানা মুফতি আশরাফুল হক, মুফতি সাজ্জাদুর রহমান কাসেমী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মুফতি এহসান বিন মুজাহির, ব্যবসায়ী মাওলানা বদরুল ইসলাম, ব্যংকার নুরুল ইসলাম, সুলতানপুর জামে মসজিদের মুতাওয়াল্লি  আমিনুর রশীদ, মো. মিজানুর রহমান প্রমুখ।

মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহবায়ক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, যুগ্ম আহবায়ক জুবের আহমদ, কার্যনির্বাহী সদস্য মাওলানা সৈয়দ আতহার জাকওয়ান।

সংগঠনের সদস্যসচিব মাওলানা মাহদী হাসান কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন আহবায়ক মাওলানা শাহ মিসবাহ, মাওলানা জসিম উদ্দিন, আব্দুস সামাদ, খোবায়েব আহমদ,  আহমদ যুবায়ের জুয়েল, হাবিবুল্লাহ মাহমুদী, হাসান আহমদ চৌধুরী, তাওহিদুল ইসলাম, শেখ ইবরাহিম খলিল, হাম্মাদ তাহমিম, আহমদ রেজা, আসাদ বুন জামিল, নুহ বিন হুসাইন, মনিরুল ইসলাম, মুস্তাকিম আল মুন্তাজ, আব্দুর রহমান খালেদ, আবু হানিফাসহ সংগঠনের সাধারণ পরিষদ এবং আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানের সমাপনী পর্বে মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর 'সদস্য ফরম' এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমিউনিটি আহবায়ক মাওলানা শায়খ নূরে আলম হামিদী।

এসময় উপস্থিত সকল সদস্যরা ১০০ টাকা পরিশোধ করে সংগঠনের ফরম ক্রয় করে পূরণ করে জমা দেন।

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ ঈদ পরবর্তী কার্যক্রমের রূপরেখাসহ সংগঠনকে আরও গতিশীল করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। 

আনন্দ-উচ্ছ্বাসে ঈদ পুনর্মিলনী প্রাণবন্ত ছিল। এ যেন মিলন ও ঐক্যমন্ত্রের বহিঃপ্রকাশ।

প্রসঙ্গত, ইসলাম ও মানবতার কল্যাণের মহৎ উদ্দেশ্য নিয়ে ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি ১৫ সদস্যবিশিষ্ট মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আহবায়ক কমিটি গঠন করা হয়।


Tag
আরও খবর