বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

নলছিটির সুগন্ধা নদীতে নিখোঁজ আদিত্য'র খোঁজ মেলেনি ৭ দিনেও

ঝালকাঠির নলছিটিতে ঠাকুমার সাথে সুগন্ধা নদীতে গঙ্গা স্নানে গিয়ে স্কুলছাত্র আদিত্য চক্রবর্ত্তী নদীর স্রোতে তলিয়ে যায়। শনিবার (১৩এপ্রিল) সকাল ১১টায় কলবাড়ী সংলগ্ন সুগন্ধা নদীর তীরে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটনা।

দূর্ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্র আদিত্য চক্রবর্ত্তীর।

১৩ এপ্রিল শনিবার থেকে এক যোগে নলছিটি ফায়ারসার্ভিস, বরিশাল ফায়ারসার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএর ডুবুরি দল, কোস্টগার্ডের ডুবুরি দল টানা ৩ দিন খোজাখুজি করেও ডুবে যাওয়া আদিত্যের সন্ধান করতে পারেনি। এরপর স্থানীয়রা বেশকয়েকটি ট্রলার নিয়ে মাইকিং করে সুগন্ধা নদীতে খোজাখুজি করেছেন। স্থানীয়দের ধারনা ছিলো ৭২ ঘন্টা পর ডুবেযাওয়া আদিত্যের দেহ ভেসে উঠতে পারে। কিন্তু ১শ ৬৮ ঘন্টা (৭ দিন) অতিবাহিত হলেও এখনো ভেসে ওঠেনি আদিত্যের দেহ। 

নিখোঁজ আদিত্য চক্রবর্তী নলছিটি পৌর এলাকার  আদর স্টুডিও'র ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার সাংগঠনিক সম্পাদক  শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে। সে পৌরসভার বন্দর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে লেখা পড়া করে।

শনিবার সকালে ঠাকুমা সাথে পৌষসংক্রান্তি উপলক্ষে গঙ্গা স্নানের জন্য নদীর তীরে আসে। এসময় তার ঠাকুমা স্নানে ব্যস্ত থাকায় পা পিছলে আদিত্য নদীতে পরে যায়। ঠাকুমা তাকে ধরার চেষ্টা করলেও রাখতে পারেননি নদীর স্রোত তলিয়ে যায়।

বি:দ্র:- নদীতে ভাসমান কোন মানুষের মৃতদেহ দেখতে পেলে নিকটতম থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।
Tag
আরও খবর