শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন

ঢাকায় চীনের ভিসা সেন্টার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-04-2024 11:13:21 pm

বাংলাদেশের মানুষকে ভিসা-সংক্রান্ত আরো উন্নত সেবা দিতে ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস। এই সেন্টার চালু হওয়ার ফলে সাধারণ পাসপোর্টধারীদের ভিসার জন্য আর দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর বনানীর প্রাসাদ সেন্টারে এই ভিসা সেন্টার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনে মধ্যে সব পর্যায়ে সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়ছে। সে কারণে চীনা ভিসা আরো সহজীকরণের উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে এই ভিসা সেন্টার চালু করা হলো। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) তৌফিক হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে চীন সফর করেন। তিনি ‘আমার দেখা নয়া চীন’ বইয়ে তার সেই অভিজ্ঞতা লিখেছেন। আমাদের দেশের জনগণেরও চীন সম্পর্কে আগ্রহ রয়েছে। তিনি বলেন, চীনের এই নতুন স্মার্ট সেন্টারের মাধ্যমে ভিসা পাওয়া আরো সহজ হবে। ভিসা সহজ হলে দুই দেশের জনগণের সম্পর্ক আরো বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন। ঢাকার চীনা দূতাবাস জানায়, ভিসা সেন্টার চালুর পর থেকে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা এখানে ভিসার আবেদন জমা দিতে পারবেন। তবে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে। চীনা দূতাবাস থেকে ধার্য করা ভিসা ফি এবং প্রযোজ্য ক্ষেত্রে এক্সপ্রেস সার্ভিস ফির পাশাপাশি আবেদনের জন্য একটি ফি নেওয়া হবে। যার বিস্তারিত জানা যাবে ভিসা সেন্টারের ওয়েবসাইট visaforchina.cn-এ। চীনা ভিসা সেন্টারের ঠিকানা প্রাসাদ ট্রেড সেন্টার (৩য় তলা), ৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা। ছুটির দিন ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার ভিসা সেন্টার খোলা থাকবে। আবেদন জমা এবং ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। সাধারণ পাসপোর্টধারীদের চীনের ভিসার জন্য আগে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে ভিসা সেন্টারের ওয়েবসাইটে লগইন করতে হবে। পরে ভিসা সেন্টার অফিসে গিয়ে আবেদন জমা দিতে হবে।

আরও খবর