সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিশ্বনাথে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী’র উদ্বোধন

বিশ্বনাথে ‘প্রাণিসম্পদ সেবা

সপ্তাহ ও প্রদর্শণী’র উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি:

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে এর উদ্বোধন করেন।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগীতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠান একযোগে দেশের সকল উপজেলায় উদযাপিত মেলা প্রাঙ্গণে সরাসরি সম্প্রচার করা হয়। এরই অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’তে ৩৬টি স্টলের মাধ্যমে খামারীরা নিজেদের বাস্তবায়িত কার্যক্রম তুলে ধরেন। প্রদর্শনীতে খামারীরা নিজেদের পালন করা ‘গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, মোরগ, হাঁস, কবুতর, সৌখিন পাখি, কুকুর, বিড়াল এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেন।

অনুষ্ঠানে গুণগতমান, জাত, স্বাস্থ্য, সৌন্দর্য, আকার, অবদান, নিরাপত্তা, কর্মসংস্থান, বাজারজাতকরণ, পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব, সার্বিক পর্যবেক্ষণ ইত্যাদি বিষয় বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে খামারীদের মধ্যে ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে এবং ভেটেনারী সার্জন ডা. শামিমা সুলতানা ও প্রাণি সম্প্রসারণ অফিসার ডা. আবুল বাসার জুয়েলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, খামারী মাওলানা ফয়জুর রহমান, এনাম হোসেন লালা, নূরুল হক। অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ নাওরিন।

Tag
আরও খবর