কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শাজাহানপুরে পালিত হলো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

শাজাহানপুরে পালিত হলো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে দিনব্যাপি পালিত হলো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ, প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত।

বৃহস্পতিবার সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে পালিত হয়েছে “প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪”।

প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্‌নু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান, প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, ভাইস চেয়ারম্যান, ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস, চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সহকারি কমিশনার (ভূমি), কাজী মোহাম্মদ অনিক ইসলাম, থানার ওসি, শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হোসাইন মো: রাকিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও ভেটেরিনারি সার্জন ডা: তারেক হাসানের সঞ্চালনায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: সাধনা রাণী রায়, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, ডেইরী খামারী মেজবাউল আলম প্রমুখ। দিনব্যাপি প্রদর্শনীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা, এলএফএ, কমিউনিটি এক্সটেনশন এজেন্ট, এলএসপি, ইউনিয়ন প্রাণিসম্পদকর্মী, খামারিরা ও দর্শনার্থীরা অংশ নেন।

৪০টি স্টলে খামারিরা তাদের গরু, মহিষ, ছাগল, ভেড়া, গাড়ল, হাঁস-মুরগি, বিভিন্ন প্রজাতির পাখি, কবুতর ও প্রাণি প্রযুক্তির আধুনিক যন্ত্রপাতি প্রদর্শণ করেন। উন্নত পদ্ধতিতে পালিত গৃহপালিত পশু-পাখি ও খামারে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি দেখে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। প্রদর্শনী শেষে ৪টি ক্যাটাগরিতে (বড় প্রাণি, ছোট প্রাণি, পোল্ট্রি, প্রাণি প্রযুক্তি) শ্রেষ্ঠত্ব অর্জনকারী খামারিদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

Tag
আরও খবর