চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

হাতীবান্ধায় প্রাণীসম্পদ দায়সারা প্রদর্শনী অনুষ্ঠিত

সংবাদ

লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারি অর্থ ব্যয় করে  দায়সারা নামকাওয়াস্তে প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করেছে উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল। 


সারাদেশের ন্যায় ১৮ এপ্রিল একই দিনে উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল দিনব্যাপী উপজেলার সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এ প্রদর্শনীর আয়োজনে লোকজন না থাকায় দুপুর ২টার মধ্যে শেষ করেন। 


সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রদর্শনী স্থল জনশূন্য এবং খামারীদের নিয়ে এ আয়োজন হলেও কয়েকজন খামারী স্টলে থাকলেও অধিকাংশ স্টল ছিল ফাকা। ত্রুটিপূর্ণ এ আয়োজনে খামারী বা সাধারণ জনগণ কে প্রাণীসম্পদ সম্পর্কে পরামর্শ বা উদ্বুদ্ধ করণের কোন প্রক্রিয়া দেখা যায়নি বরং সরকারী অর্থ ব্যায় করে ৩৬ টি স্টলের ১৬টি ফাকা এবং স্টল গুলোতে মোটরসাইকেল রাখতে দেখা যায়। অথচ ৯ ক্যাটাগরিতে সাজানো তালিকা অনুযায়ী ২৭ টি পুরস্কার প্রদান করা হয়।


জনশূন্য প্রদর্শনীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি শুভ উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান। 


এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনাদের জন্য অনারিয়ামের ব্যবস্থা আছে। আপনারা একটি পজিটিভ নিউজ করেন। এসময় সাংবাদিকদের ম্যানেজ করার জন্য তিনি বিভিন্ন মাধ্যমে তদবির করেন।

Tag
আরও খবর