বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

ঝিনাইদহ শৈলকুপা হত্যা মামলার পলাতক ৬ জন আসামিকে গ্রেফতার করে র‍্যাব-৬


ঝিনাইদহ শৈলকুপা থানাধীন ভাটোই বাজার এলাকা হতে অভিযান চালিয়ে হত্যা মামলার ০৬ জন পলাতক আসামীকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

শৈলকুপা থানার র্মমলার সুত্রে জানা যায়,গত ১৪ এপ্রিল ২০২৪ইং রবিবার ভিকটিম এর পিতার সাথে কাদা খেলা নিয়ে ভগবাননগর গ্রামে আদিবাসী পাড়া কালি মন্দিরের কাছে আসামীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। উক্ত বিষয় নিয়ে আসামী এবং ভিকটিমের পরিবারের মধ্যে মনোমালিন্য চলতে থাকে। এরই প্রেক্ষিতে রাত আনুমানিক ৮ টা ৩০ মিনিটের সময় ভিকটিমের পিতা সুনিল বিশ্বাস(৪৫) ১৫নং ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামের জনৈক মোঃ মনিরুল শাহ এর মুদি দোকানের সামনে রাস্তার উপর পৌঁছালে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সুনিল বিশ্বাসের পথরোধ করে মারপিট শুরু করে। সুনিল বিশ্বাসের চিৎকারে পাশের দোকানে বসে থাকা, ভিকটিম স্বাধীন বিশ্বাস (২৪) তাহার বাবাকে বাচানোর জন্য এগিয়ে আসলে আসামীগন ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বাশের লাঠি দিয়ে মাথার বিভিন্ন অংশে আঘাত করে। উক্ত আঘাতে ভিকটিম গুরুতর জখম প্রাপ্ত হয়ে স্থানীয় লোক মারফত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় আজ ১৫ এপ্রিলে দিবাগত রাত ০০:৫৩ ঘটিকায় মৃত্যুবরণ করেন। এ বিষয়ে ভিকটিম এর পিতা বাদী হয়ে ১৫ এপ্রিল ২০২৪ তারিখে ঘটনার সাথে সম্পৃক্ত ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ১০/১২ জনকে আসামি করে  ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং উক্ত হত্যা মামলার পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। 

এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ এপ্রিল বিকালে র‍্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার উক্ত হত্যা মামলার এজাহারভুক্ত ০৬ জন পলাতক আসামী ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ভাটোই বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ভাটোই বাজার হতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারভুক্ত ০৬জন পলাতক আসামী- ১। সজীব বিশ্বাস (২০), পিতা-নিখিল বিশ্বাস, ২। বিজয় বিশ্বাস (১৮), পিতা- শিবু বিশ্বাস, ৩। সুশান্ত বিশ্বাস (৩৫), পিতা- গোবিন্দ বিশ্বাস, ৪। সুভাষ বিশ্বাস (৪০), পিতা- গৌর বিশ্বাস, এবং সন্দিগ্ধ আসামী- ৫। প্রশনজিৎ বিশ্বাস (২৬), পিতা- শিবু বিশ্বাস, ৬। পলাশ বিশ্বাস (১৬), পিতা- পরেশ বিশ্বাস, সর্ব সাং- ভগবাননগর, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহকে০৬ জন পলাতক আসামীকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে।

 গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়।


Tag
আরও খবর