নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

২৪ ঘণ্টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2024 02:18:08 pm

দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে যেসব বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটি।


১৪ এপ্রিল, রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।


আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


পাশাপাশি রংপুর ও নীলফামারী জেলসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


১৫ এপ্রিল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা যেমন থাকবে আবহাওয়া


অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপ প্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।


১৬ এপ্রিল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা যেমন থাকবে আবহাওয়া


রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপ প্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৫ দিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও খবর