নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভোলায় পৃথক দুর্ঘটনায় মৃত্যু ৩.

ভোলায় পৃথক দুর্ঘটনায় এক কিশোরসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পানিতে ডুবে ও অন্য দু’জন সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

শনিবার (১৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক তিনটি দুর্ঘটনায় এই মৃত্যু হয়।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ভোলার সময়’কে এসব মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে মালবাহী একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর (৫০) নামের এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

একই সময় জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মোতালেব হাওলাদার (৯০) নামের এক পথচারী মারা গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়াও বিকেল সাড়ে ৫ টার দিকে তেঁতুলিয়া নদী থেকে আব্দুর রহিম (২৫) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে কোষ্টগার্ড।

কোষ্টগার্ড জানিয়েছে, শুক্রবার রাতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়ে আব্দুর রহিম নিখোঁজ হয়। আজ বিকেলে তেঁতুলিয়া নদীর মাঘমারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

আরও খবর