কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বগুড়ার শাজাহানপুরে কিশোরী ধর্ষন, ধর্ষক গ্রেফতার

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে এক কিশোরী (১৬) কে বাড়ি থেকে ডেকে নিয়ে কৌশলে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে।

জানাযায় ভুক্তভোগী শনিবার (১৩ এপ্রিল)  সকালে নিজেই বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী উপজেলার ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ‍্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

মামলা এজাহার সূত্রে জানাগেছে,

আমরুল ইউনিয়নের ফুলকোট সোনাইডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের মেয়ের সাথে একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শাজাহান আলীর ছেলে মো: নিয়ামুল ইসলাম (২১ ) এর সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের এক পর্যায়ে গত ৯ এপ্রিল রাত ৭ টার দিকে প্রেমিক নিয়ামুল উপজেলার বৃ-কুষ্টিয়া গ্রামের জৈনিক জাকারিয়া মিয়ার বাড়ীতে দেখা করার কথা বলে। তার ডাকে সাড়া দিয়ে দেখা করলে ওই দিন রাত সাড়ে ৮ টার দিকে ঐ বাড়ীর একটি শয়নকক্ষে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর পূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে বাড়িতে ফিরে এসে ওই কিশোরী পরিবারের সবাইকে বিষয়টি জানালে তারা থানায় এসে নিয়ামুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

শাজাহানপুর থানার  অফিসার ইনচার্জ (ওসি)  শহিদুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ এনে শাজাহানপুর থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত নিয়ামুলকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে ।

Tag
আরও খবর