লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

লাখাইয়ে জাতীয় উলামা- মাশায়েক আইম্মা পরিষদ এর কমিটি গঠন।

লাখাইয়ে জাতীয় উলামা- মাশায়েক আইম্মা পরিষদ এর কমিটি গঠন। 

সভাপতি মহিবুর রহমান, সম্পাদক জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ। 

লাখাইয়ে জাতীয় উলামা- মাশায়েক আইম্মা পরিষদ এর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। 

এ  কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উপজেলার বামৈ হাজী আলা উদ্দিন মার্কেট এ থানা মসজিদ এর ইমাম মাওলানা মহিবুর রহমান এর  সভাপতিত্বে ও  মাওলানা জালাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েক আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা লোকমান সাদী।

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমেদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি শাহ আবদুল কুদ্দুস, প্রচার সম্পাদক মাওলানা আবু মুসা সাদ।শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওলানা জুনাইদ  আহমেদ। 

আলোচলানায় অংশ নেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা লুতফুর রহমান, ক্বারী মাহবুবুর রহমান, হাফেজ জুনাইদ আহমেদ, মাওলানা সামছুল হক প্রমূখ।  সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মাওলানা মহিবুর রহমান কে সভাপতি, মাওলানা জালাল আহমেদ কে সাধারণ সম্পাদক ও মাওলানা আব্দুর রউফ কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ ( একচল্লিশ)  সদস্য বিশিষ্ট জাতীয় উলামা মাশায়েক আইম্মা পরিষদ লাখাই উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।

Tag
আরও খবর