ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বদলে যাচ্ছে সাগরের তীর ঘেঁষা মেরিন ড্রাইভ সড়ক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-04-2024 04:32:13 am

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক চার লেনে উন্নীত হচ্ছে। পাহাড় ও সাগরপাড়কে আরো পর্যটকবান্ধব দৃষ্টি আকর্ষণ বাড়াতে কাজ শুরু করেছে সেনাবাহিনী। ফলে বদলে যাচ্ছে পর্যটকদের আকর্ষণীয় মেরিন ড্রাইভ সড়ক। পর্যটন শিল্পকে বিকশিত করতে এবং পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সাগরের তীর ঘেঁষে দীর্ঘ মেরিন ড্রাইভকে দৃষ্টিনন্দন ও নান্দনিক করতে সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটন শিল্প উদ্যোক্তারা। সড়ক প্রশস্তকরণের পাশাপাশি সমুদ্রের আগ্রাসন থেকে মেরিন ড্রাইভকে রক্ষায় নির্মিত হচ্ছে সি-ওয়াল।


আর যানজট এড়াতে সরু রেজুখালের ব্রিজ ভেঙে চার লেনের দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি পুরো মেরিন ড্রাইভের নিরাপত্তায় বসছে ৬০৮টি সিসিটিভি ক্যামেরা। এ প্রকল্প বাস্তবায়িত হলে নিরাপদ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি পর্যটন শিল্পের প্রসার ঘটবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। কক্সবাজার-টেকনাফ দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভের রেজুখালে রয়েছে সরু ও ঝুঁকিপূর্ণ সেতু। এই সেতুর দুই প্রান্তে সবসময় লেগে থাকে দীর্ঘ যানজট। আর শুক্রবার-শনিবার হলে এই যানজট বেড়ে যায় বহুগুণ। যার কারণে দুর্ভোগের শেষ থাকে না ভ্রমণপিপাসু, যাত্রী ও চালকদের। এবার সেই দুর্ভোগ লাঘবে মেরিন ড্রাইভের রেজুখালে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন চার লেনের সেতু। সেতুর দুই প্রান্তে থাকছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। থাকছে রেস্তোরাঁ, পর্যটকদের বিশ্রামের ব্যবস্থা ও হাঁটার জন্য আলাদা লেন। এর মধ্যে নদীশাসন ও পিলার নির্মাণের কাজ শুরু হয়েছে। বর্ষা মৌসুম এলেই মেরিন ড্রাইভের নানা অংশে ভয়াবহ ভাঙন শুরু হয়। তাই এবার ভাঙন রোধে নির্মিত হচ্ছে সি-ওয়াল। একইসঙ্গে চলছে সিসি ব্লক স্থাপন ও ট্রেটাপড নির্মাণ।


এরই মধ্যে মেরিন ড্রাইভের কলাতলী অংশে শুরু হয়েছে সড়ক প্রশস্তকরণের কাজ। সড়কটি ১৮ ফুট থেকে করা হচ্ছে ৩৩ ফুটে। একইসঙ্গে ভূমি অধিগ্রহণের পাশাপাশি চলছে মাটি ভরাট। দ্রুত চলছে সব প্রকার কাজ। যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দারা বলছেন, যানজট দূর হবে শতভাগ। পাশাপাশি পর্যটকরা স্বাচ্ছন্দ্যে মেরিন ড্রাইভ ভ্রমণ করতে পারবে। রেজুখাল সংলগ্ন সোনাপাড়ার বাসিন্দা আবদুল আজিজ বলেন, রেজুখাল সেতুটি সরু আর ঝুঁকিপূর্ণ। যার কারণে এই সেতুটির দুই প্রান্তে ৩-৪ কিলোমিটার পর্যন্ত যানজট লেগে যায়। এতে ঘণ্টার পর ঘণ্টা করতে হয় অপেক্ষা। মেরিন ড্রাইভে চলাচলকারী অটোচালক ফরিদুল আলম বলেন, পর্যটক থাকলে যানজট বেশি হয়। এই রেজুখালের সেতুটি নতুন করে হচ্ছে আমরা খুবই খুশি। আর যানজটে পড়তে হবে না। দ্রুত রেজুখাল পেরিয়ে পর্যটকদের নিয়ে ইনানি, পাতুয়ারটেক শামলাপুর, টেকনাফ পর্যটন স্পট ও সবশেষ পর্যাক্রমে শাহপরীর দ্বীপের জিরো পয়েন্টে যেতে পারবো। প্রথম পর্যায়ে ১২০০ কোটি টাকা ব্যয়ে মেরিন ড্রাইভের কলাতলীর পর থেকে পাতুয়ারটেক পর্যন্ত ৩০ কিলোমিটার প্রশস্ত হচ্ছে। যার মধ্যে ৪০০ কোটি ব্যয় হচ্ছে ভূমি অধিগ্রহণে আর বাকি ৮০০ কোটি টাকা ব্যয় হচ্ছে সেতু, ভাঙন রোধসহ নানা কাজে।


কক্সবাজারের সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফীন বলেন, ১২০০ কোটি টাকার এই প্রকল্পে ৪০০ কোটি টাকা ব্যয় হচ্ছে ভূমি অধিগ্রহণে এবং বাকি ৮০০ কোটি টাকা ব্যয় হবে রেজুখাল ব্রিজ এবং ছোট-বড় ব্রিজ নির্মাণসহ বিভিন্ন পয়েন্টে সমুদ্রের আগ্রাসন থেকে সড়ক সুরক্ষায় বাঁধ নির্মাণে। তিনি আরো বলেন, মেরিন ড্রাইভ এখন ১৮ ফিট থেকে ৩৩ ফিটে উন্নীত করা হচ্ছে। প্রকল্পের আওতায় রয়েছে- ১১৩ দশমিক ২৫ একর ভূমি অধিগ্রহণ, সাত লাখ ২৪ হাজার ঘনমিটার মাটি ভরাট, ২৯ দশমিক ৪২ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট প্রশস্তকরণ ও শূন্য দশমিক ৩২ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট বাঁক সরলীকরণ কাজ। শুধু তাই নয়, ৬ হাজার ৪৮০ মিটার আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ, ৬৩ হাজার ৭২০ বর্গমিটার জিও টেক্সটাইলসহ সিসি ব্লক স্থাপন, ৫৪ হাজার ৩৬০টি টেট্রাপড নির্মাণ, ৯ হাজার ১২০ বর্গমিটার রোড মার্কিং, ইউটিলিটি স্থানান্তর, রেজুখালের উপর দুই লেনের একটি সেতু নির্মাণ (৩০৫ মিটার) এবং মেরিন ড্রাইভের নিরাপত্তায় ৬০৮টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে এ প্রকল্পের আওতায়। একইসঙ্গে ৯ হাজার ১৮০ মিটার এল ড্রেন ও ১৩ হাজার ৯৪ মিটার ইউ ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থাও নির্মাণ করা হচ্ছে। সড়ক বিভাগের এই প্রকৌশলী আরো জানান, মেরিন ড্রাইভে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে রেজুখাল সেতু। যেটি নির্মিত হচ্ছে ৪ লেনে। সেতুর দুই প্রান্তে থাকছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। থাকছে রেস্তোরাঁ, পর্যটকদের বিশ্রামের ব্যবস্থা ও হাঁটার জন্য আলাদা লেন। এর মধ্যে নদীশাসন ও পিলার নির্মাণের কাজ শুরু হয়েছে। পুরো এই প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে