চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত


মুহাম্মদ নাছির উদ্দীন বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম,

ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম-খাগড়াছড়ি  সড়কে  যাত্রীবাহী  বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে আব্দুর রহমান  (১৭) ও মোস্তাকিম (১৪) নামে দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। 


  ১২ এপ্রিল-২৪ (শুক্রবার)বিকালে উপজেলার নাজিরহাট পৌরসভায় কুম্ভারপাড়া এবিসি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহত আব্দুর রহমান  নাজিরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের  রাজ্জাক বাড়ি জনৈক তৌহিদুল আলমের পুত্র। সে স্থানীয়  বাবুনগর মাদ্রাসায়  অধ্যয়ররত। 


অপরজন কুম্ভারপাড়া এলাকার স্থানীয় একটি মাদ্রাসা থেকে  সম্প্রতি হিফজুল কোরআন  সমাপ্ত করেছে বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার  বিকালে  তিন খালাত ভাই ঈদে বেড়ানোর কথা বলে মোটর সাইকেলে করে  নাজিরহাটের দিকে যাচ্ছিল। বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদের মোটর সাইকেলটি কুম্ভার পাড়াস্থ এবিসি রাস্তার মাথায় মহাসড়কে  উঠলে  পিছনদিক থেকে আসা যাত্রীবাহী  একটি বাস তাদের ধাক্কা দেয়।


এতে  ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী  আব্দুর রহমান নিহত হয়। গুরুতর আহত অপর  দুইজনকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  সেখানে  প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয় হলেও পথিমধ্যে মোস্তাকিমের  মুত্যু হয়।


নাজিরহাট হাইওয়ে থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান ঘাতক বাসটিকে জনতা আটক করলেও চালক পালাতক রয়েছে। বর্তমানে বাস ও মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।

Tag
আরও খবর