অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাসীহা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা সন্ধ্যা ও আলোচনা সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে নাসীহা ফাউন্ডেশন বরুণা শ্রীমঙ্গল এর উদ্যোগে ঈদ শুভেচ্ছা সন্ধ্যা, আলোচনা সভা ও পূনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধা সাড়ে ৬টায় বরুণা বাজারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

 প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম, নাসীহা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মাওলানা শায়খ নূরে আলম হামিদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়ন পরিষদের  ৮নং ওয়ার্ড মেম্বার, সংগঠনের উপদেষ্টা আব্দুল মতিন এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মাওলানা এহসান বিন মুজাহির।

নাসীহা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা শাফির আহমদ শাকির এর সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা, দারুন নাজাত ক্বওমী মাদরাসার শিক্ষাসচিব মুফতি ফাহিম আল হাসান বর্ণভীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ জুয়েল, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের পৃষ্টপোষক, উপদেষ্টা এবং সংগঠনের কার্যকরী কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, নাসীহা ফাউন্ডেশন সংগঠনটি 'কল্যাণকামিতাই দ্বীন' এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দ্বীনি ও আর্তমানবতার কল্যাণের উদ্দেশ্যে গত ২৮ মার্চ  যাত্রা শুরু করে। ইতোমধ্যে সংগঠনটি বিভিন্ন দ্বীনি ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে এলাকায় প্রশংসা কুঁড়িয়েছে।


আরও খবর