অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মৌলভীবাজার টাউন ঈদগাহে ঈদুল ফিতরের নামাজে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল

মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) টাউন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাত সকাল সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতরের নামাজ মুসল্লিদের ঢল নামে।

ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মুসল্লিরা জায়নামাজ হাতে নিয়ে ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। 

নামাজের পূর্বে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ প্রমুখ।

প্রথম জামাতে আরও অংশ নেন  সাবেক এমপি নেছার আহমদ, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুছ সালাম, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজানসক জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

প্রথম জামাতে ইমামতি করেেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ, জেলা জামে মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ শামসুল ইসলাম, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন পশ্চিম বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুর রহমান এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাতে ইমামতি করেন পূর্ব ধরকাপন জামে মসজিদের খতিব, বরুণা মাদরাসার মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ।

ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন হাজার হাজার মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


আরও খবর