বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে লা-মাযহাবদের ঈদের জামাত আদায়

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে লা-মাযহাবদের ঈদের জামাত আদায় 


সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে কয়েকটি গ্রামের মুসল্লিরা কিন্তু এরা সৌদির সাথে মিল রেখে ২০ রাকাত তারাবি না পড়ে ৮ রাকাত তারাবি পড়েন । বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলা শহরের ফুটবল মাঠসংলগ্ন দুলদুল রাইস মিলে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানায়, সৌদি আরবের সঙ্গে মিলে রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের এ আয়োজন করে আসছেন। এবারও ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর, হরিণাকুন্ডু উপজেলার দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, ফলসী, পায়রাডাঙ্গা, নিত্যানন্দরপুর, শৈলকুপা উপজেলার ভাটই, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও রাজশাহী জেলা থেকে আগত মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।ইমাম রেজাউল ইসলাম বলেন, সহিহ হাদিসের আলোকে ২১ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুণ্ডে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এ জামাতে জেলার বিভিন্ন উপজেলা তিন শতাধিক মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করতেন। এখন হরিণাকুন্ডুর কয়েকটি স্থানে ঈদের জামাত হওয়ায় উপজেলা মোড়ে মুসল্লির সংখ্যা কমে গেছে।ঈদ জামাত কমিটির সভাপতি মো. বজলুর রহমান বলেন, ওআইসিসহ সকল মুসলিম উম্মাহ আজকে ঈদের নামাজ আদায় করছেন। সে কারণে আমরা ঈদের নামাজ আদায় করেছি। আমরা রাসুলের সুন্নাহ অনুসরণ করে চলি। রাসুল (সা.) যেভাবে চলতে বলেছেন, আমরা সেইভাবে চলি।

Tag
আরও খবর