ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

শ্যামনগরে সাফ জয়ী অনুর্ধ্ব-১৬ সাথী মুন্ডা ও তার কোচকে সম্মাননা প্রদান

শ্যামনগরে সাফ জয়ী অনুর্ধ্ব-১৬ সাথী মুন্ডা ও তার কোচকে সম্মাননা প্রদান

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বুধবার(১০ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার আয়োজনে নিজস্ব হলরুমে সাফ জয়ী অনুর্ধ্ব-১৬ সাথী মুন্ডা ও তার কোচ মাসুম বিল্যাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাফ জয়ী সাথী মুন্ডার বাড়ী শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির দাতিনাখালী গ্রামে। তার পিতার কোন নিজস্ব জমি নাই। ভূমিহীন পিতা-মাতা ক্রীড়ার প্রতি আগ্রহ থাকায় মেয়ে সাথী মুন্ডাকে ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তার কোচ মাসুম বিল্যার বাড়ী উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির দুর্গাবাটি গ্রামে। কোচ মাসুম বিল্যার আর্থিক অবস্থা খারাপ থাকায় এক বেলা ভাড়ার মোটর সাইকেল চালান এবং অপরবেলা নিজস্ব একাডেমি বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমির ছাত্র ও ছাত্রীদের ফুটবল শেখান। তার একাডেমির অনেক শিক্ষার্থী বিকেএসপিতে লেখাপড়ার সুযোগ পেয়েছে এবং সেখান থেকে বাংলাদেশ জাতীয় দলে খেলা করছে। তিনি বলেন তার নিজস্ব অর্থায়নে অনেক দরিদ্র ছেলেমেয়েদের ফুটবল খেলায় অর্থ যোগান দিয়েছেন। পরবর্তীতে তারা বাংলাদেশের ভাল জায়গায় স্থান করে নিয়েছে।

তার একাডেমির ছাত্রী সাথী মুন্ডা। সাথী মুন্ডা দরিদ্র পরিবারের একজন সন্তান। তার নিজস্ব জমি নাই। থাকার ঘরের অবস্থা খুবই নাজুক। সংবর্ধনা অনুষ্টানে বক্তারা বক্তব্যে তার পিতার বা তার নিজস্ব জমির ব্যবস্থা সহ ঘর বাঁধার সহায়তার ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। জানা যায়, খেলতে যেয়ে বুট কেনার সামর্থ না থাকলে অন্যের বুট নিয়ে খেলে সাথী মুন্ডা বাংলাদেশের অনুর্ধ্ব-১৬ জাতীয় টিমে স্থান করে নিয়েছে।

সামসের সভাপতি মিঃ গোপাল মুন্ডার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা। সামসের পরিচালক কৃষ্ণ পদ মুন্ডার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ^রীপুর মিশন প্রধান ইটালিয়ান ফাদার লুইজি পাজ্জী, সাবেক জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামি, বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান এস এম আব্দুর রউফ,  শিক্ষক রনজিৎ বর্মন, প্রভাষক দিপংকর বিশ^াস, শ্যামনগর রিপোর্টাস কাব সভাপতি গাজী আল ইমরান, বেসিক ফুটবল একাডেমির পরিচালক মাসুম বিল্যা, সাফজয়ী সাথী মুন্ডা,  সুন্দরবন প্রেসকাব সভাপতি বিল্লাল হোসেন, ইউপি সদস্য দেবাশিষ গায়েন, অসিত মুন্ডা, বিশ^জীত মুন্ডা প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে সাথী মুন্ডা ও তার কোচ বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমির পরিচালক মাসুম বিল্যাকে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট, নগদ অর্থ স্বরুপ চেক প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে সাফজয়ী সাথী মুন্ডাকে সংবর্ধনা প্রদান করছেন সামমের পক্ষ থেকে।




Tag
আরও খবর