‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

বরুণার মসজিদে আবু বকরে এতেকাফে বসা মুসল্লিদের খোঁজখবর নিতে বরুণায় আসেন মৌলভীবাজার-৩ আসনের এমপি জিল্লুর রহমান

দেশবরেণ্য মনিষী, কুতুবে দাওরান শায়খ মাওলানা লুৎফুর রহমান বর্ণভী (রহ.) প্রতিষ্ঠিত ও ফেদায়ে ইসলাম আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী (রহ.) স্মৃতি বিজড়িত জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা টাইটেল মাদরাসা সংলগ্ন ঐতিহ্যবাহী মসজিদে আবু বকরে (রা.) এবারের পবিত্র রমজানের শেষ দশকে এতেকাফে বসেছেন বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নূরে আলম হামিদীসহ বিভিন্ন এলাকা থেকে আগত দুই শতাধিক মুসল্লি।

এতেকাফে থাকা মুসল্লিদের খোঁজখবর ও দোয়া নিতে ছুটে আসেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।

মঙ্গলবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বরুণা মসজিদে আবু বকরে এতেকাফে বসা মুসল্লিদের সাথে এমপি মোহাম্মদ জিল্লুর রহমান কুশল বিনিময় করে দোয়া কামনা করেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: টিপু খান প্রমুখ।

সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বরুণার প্রয়াত পীর আল্লামা খলীলুর রহমান হামিদী (রহ.) এর বড় ছেলে মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নূরে আলম হামিদীর সাথে দ্বীনি ও মাদরাসার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

মসজিদে হঠাৎ এমপির আগমনের খবরে লন্ডন থেকে মাদরাসার প্রিন্সিপাল বদরুল আলম হামিদীসত এতেকাফে বসা মুসল্লিয়ানে কেরাম এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে