‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

সরকার স্বীকৃত কওমি শিক্ষা বোর্ডের দাওরায়ে হাদিস পরীক্ষায় ফলাফলে সিলেট বিভাগের শীর্ষে বরুণা মাদরাসা

সরকার স্বীকৃত বাংলাদেশের কওমি মাদরাসাসমুহের শিক্ষা বোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে কওমি মাদরাসাসমুহের দাওরায়ে হাদিসের (মাস্টার্স সমমান) কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে এবারও সিলেট বিভাগের মাঝে শীর্ষে রয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী করুণা মাদরাসা।

দেশবরেণ্য মনিষী, কুতুবে দাওরান শায়খ মাওলানা লুৎফুর রহমান বর্ণভী (রহ.) প্রতিষ্ঠিত ও ফেদায়ে ইসলাম আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী (রহ.) স্মৃতি বিজড়িত জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর, বরুণা টাইটেল মাদরাসার ২০২৪ সালের দাওরায়ে হাদিসের ২জন শিক্ষার্থী হাইআতুল উলয়া বোর্ডে দাওরায়ে হাদিস জামাতে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিয়ে দেশের সম্মিলিত মেধা তালিকায় ২টি সিরিয়ালসহ (২৯ ও ৩৩) ৩টি মুমতায (A+) পেয়েছেন। 

বরুণা মাদরাসা সূত্রে জানা যায়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের বিভিন্ন জামাতে ১৫ জন শিক্ষার্থীর মেধাতালিকায় স্থান অর্জনসহ ৪৬ জন শিক্ষার্থী মুমতায পেয়েছেন।

এছাড়া অন্যান্য বোর্ডে আরও ১৭ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান অর্জনসহ মোট ১০৩ জন শিক্ষার্থী মুমতায পেয়েছেন। সর্বমোট ৩৪ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান এবং ১৫২ জন শিক্ষার্থী মুমতায (A+) পেয়েছেন। গড় পাশের হার ৯৮.৫৪। 

বরুণা মাদরাসার শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা একাধিক শিক্ষকের সাথে আলাপকালে তারা জানান, সিলেট বিভাগে এবার হাইআতুল উলইয়া থেকে মোট ৫টি মেধাতালিকা এসেছে। এর মধ্যে বরুণা মাদরাসার ২জন শিক্ষার্থী ২৯ ও ৩৩ তম স্থান লাভ করেছেন। এছাড়া বেফাক বোর্ডে ফজিলত মারহালায় মোট ৭জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছেন। এরমধ্যে বরুণা মাদরাসার ৫ জন শিক্ষার্থী ১৮,২০,২৪ ৩২ ও ৪২ তম স্থান লাভ করে  মেধার স্বাক্ষর রাখেন।

শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যে বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নূরে আলম হামিদী ও প্রিন্সিপাল মাওলানা শায়খ বদরুল আলম হামিদী মহান আল্লাহ তায়ালার শোকর ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে উত্তীর্ণ শিক্ষাথীসহ, শিক্ষক, অভিভাবক, এবং দেশ-বিদেশের দাতা ভাই-বোনসহ যাদের আন্তরিক প্রচেষ্টায় এই মহান প্রতিষ্ঠানটি সফলতার দিকে এগিয়ে চলছে তাদের জন্য দোয়া কামনা করেন।

ফলাফল প্রতিক্রিয়ায় বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নূরে আলম হামিদী বলেন, আমাদের মাদরাসায় দক্ষ, পরিশ্রমী এবং মেধাবী এক ঝাঁক শিক্ষক রয়েছেন। তাদের প্রচেষ্টা ও ছাত্রদের নিবিড় অধ্যাবসায়ের কারণেই এ সাফল্য অর্জিত হয়েছে। 

প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত বাংলাদেশের কওমি মাদরাসাসমুহের শিক্ষা বোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল (৮ এপ্রিল) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়।

Tag
আরও খবর