বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের

নড়াইলে মুন্নীর মৃত্যু নিয়ে রহস্যের জাল,সন্দেহের তীর প্রেমিকের দিকে





নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের কলোড়া গ্রামের মৃত মাফিজুর রহমানের মেয়ে মুন্নী খানমের  মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন। ১ লা এপ্রিল (সোমবার) মধ্য রাতে যে কোন সময় তার মৃত্যু হয়। ওই রাতে মুন্নীর পরিবারের কোন লোকজন বাড়ীতে ছিলনা।  পরদিন সকালে মুন্নীর মা বাড়ীতে এসে শয়ন কক্ষের খাটে বসা অবস্থায় গলায় ফাঁস লাগানো মৃত মুন্নীকে দেখতে পান। পরবর্তীতে বিছালী ফাড়ির পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। মৃত মুন্নী খানম স্বামী পরিত্যক্তা এবং  দশ বছরের একটি ছেলে সন্তান রয়েছে তার।

 

স্থানীয় ও স্বজন সুত্রে জানা যায়,  দীর্ঘদিন যাবত  কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের সুমেরুখোলা গ্রামের মিনারুল হকের ছেলে মোঃ আশরাফুলের সাথে মুন্নীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। সেই সুবাদে আশরাফুল প্রায়ই মুন্নীদের বাড়ীতে যাতায়াত করত।

বিভিন্ন সময় তাদের মধ্যে ঝগড়া হলে মুন্নীর পরিবারকে ফোন দিয়ে মুন্নীকে খুন করবে বলে হুমকিও দিত আশরাফুল।

ঘটনার দুইদিন আগে সন্ধায় আশরাফুল মুন্নীকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে তার ব্যবহৃত স্যাম্ফনি জেড ৪২  মডেলের স্মার্ট ফোনটি কেড়ে নেয় এবং সেই রাতেই মুন্নীর বাড়িতে এসে ফোনটি ফেরত দিয়ে হত্যার হুমকি দিয়ে যায়  প্রেমিক আশরাফুল। 


ঘটনার রাতে মুন্নী বাড়ীতে একা ছিল। নিহত মুন্নীর শয়ন কক্ষে  কয়েক প্যাকেট সিগারেটের খাপ, পুরুষের পরনের ১ টি জাঙ্গিয়া পাওয়া যায় এবং তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায় বলে জানান স্বজনরা।  মুন্নীর পরিবারের ধারনা তাকে আশরাফুল হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  বলে চালানোর অভিসন্ধি করেছে। সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীর বিচার  দাবি করেছেন তারা।


এদিকে অভিযুক্ত প্রেমিক আশরাফুলের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।


নড়াইল সদর থানার ওসি তদন্ত জামিল হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর





deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে