চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

সিরাজদিখানে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন নামক একটি সংগঠনের উদ্যোগে গরীব, দুঃখী ও অসহায় মানুষদের মাঝে " ঈদ উপহার বিতরণ-২০২৪ " কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ ৮ এপ্রিল সোমবার সকাল ১১ ঘটিকায় ছাতিয়াতলীতে অবস্থিত প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে ৫৭ জন উপকার ভোগী মানুষদের মাঝে এ উপহার বিতরণ কর্মসূচী পালন করা হয় । 




উপকার ভোগী প্রত্যেককে ঈদ আনন্দ ভাগাভাগির অংশ হিসেবে ঈদ উপহার স্বরূপ ১ কেজি করে যথাক্রমে পোলাওর চাল, চিনি, সেমাই ও পিঁয়াজ বিতরণ করা হয় । সেই সাথে জনপ্রতি ৩০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। 


পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত সংগঠনের প্রবাসী সদস্যদের অর্থায়নে, সিনিয়র সহ-সভাপতি মোক্তার হোসেন সহ অন্যান্য সদস্যদবৃন্দের উপস্থিতিতে এবং কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম এর সার্বিক ব্যাবস্থাপনায় উক্ত ঈদ উপহার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও সমাজকর্মী হামিদুল ইসলাম মন্টু। এছাড়াও তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আকবর উক্ত কার্যক্রম পরিদর্শন পূর্বক সন্তোষ প্রকাশ করেন এবং মানবকল্যাণে সংগঠনের এ জাতীয় কার্যক্রমকে সাধুবাদ জানান। 



ঈদ উপহার নিতে আসা কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া হতে আগত সাফিয়া বেগমের কাছে কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে বলেন, কিন্না খাইতে কষ্ট হয়, উপহার পেয়ে খুব খুশি হইছি । কোলা নিবাসী অহিদ খান জানান, প্রবাসীরা আমারে উপহার দিছে, আল্লাহ ওদের মঙ্গল করুক ।


সংগঠনের সভাপতি মালয়েশিয়া প্রবাসী ইউসুফ শেখ খোকা মিয়ার কাছ আজকের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে গরীব দুঃখী ও অসহায় মানুষেরা যাতে সমাজের সকল স্তরের মানুষের সাথে সুন্দর ভাবে ঈদ উদযাপন এবং আনন্দ ভাগাভাগি করতে পারে তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী মোঃ আল-আমিন বলেন, আমাদের সংগঠন বরাবরের মতোই জনকল্যানে নিবেদিত। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার পাশাপাশি আমরা আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সর্বদা মানুষের পাশে থাকতে চাই ।

Tag
আরও খবর