লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর

ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টি হতে পারে আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-04-2024 03:20:10 am

বেশ কিছু দিন ধরেই তীব্র গরমে পুড়ছে মানুষ, পুড়ছে প্রাণ-প্রকৃতি। প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। যেন এক ফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা।এতে রমজানে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। এ অবস্থায় ঢাকাসহ দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।


আবহাওয়া অফিস বলছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


এ অবস্থায় রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।


দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


এতে রবিবার সারা দেশে তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পাবনা ও চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ; বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। তবুও জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও খবর