চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক।

স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা আমার স্বপ্ন- পরিমল বিশ্বাস

 আমি চাই সমাজকে নতুন কিছু উপহার দিতে। আমাদের দেশে স্বেচ্ছাসেবী সংগঠন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সমাজের তরুণরা স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসছে,তরুণরাই পারে সমাজকে বদলে দিতে।সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে সব সময় উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনগুলো। আলোচনা সভা, সেমিনারসহ বিভিন্ন মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক নানা সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাধানের চেষ্টা করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন সেবা, শিক্ষা এবং বিনোদনমূলক কাজও করে তারা, যা থেকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র বিভিন্নভাবে উপকৃত হচ্ছে।

লক্ষ্য ও উদ্দেশ্য: *নিরক্ষর ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের অগ্রযাত্রা।

স্লোগান: **সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করায় আমাদের মূল লক্ষ্য!

কার্যক্রম:শিক্ষামূলক ও মানব কল্যাণমূলক কাজ!

শিক্ষামূলক কার্যক্রম: ** দারিদ্র মেধাবী এবং পড়াশোনায় আগ্রহী এমন ছাত্র-ছাত্রীদের শিক্ষায় সহায়তা প্রদান।


মানব কল্যাণমূলক কাজ:

**সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানো

** শীতবস্ত্র বিতরণ

** বাল্যবিবাহ প্রতিরোধ

** রক্তদান কর্মসূচি

** প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানো

** গাছ লাগানো কর্মসূচি ও গাছের চারা বিতরণ

** ধর্মীয় উৎসবে গরিবদের মাঝে পোশাক ও খাদ্য বিতরণ

** বিভিন্ন দিবস গুলো উদযাপন


নোটিশ: আমি নই আমরাই সেবা সংঘ একটি  অরাজনৈতিক  অলাভজনক সেবা সংগঠন,

আমাদের সংগঠন ও প্রতিষ্ঠান: এক ঝাঁক  তরুণ তরুণী অন্তরে লালিত মানবসেবার জন্য ২০১৮ সালে আমি নই আমরাই সেবা সংঘ সংস্থাটি প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবতার জন্য কিছু করার লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে চলেছে।স্বেচ্ছাসেবার মাধ্যমে পরিতৃপ্তি লাভের কথা জানাতে গিয়ে আমি নই আমরাই সেবা সংঘ এর প্রতিষ্ঠাতা সভাপতি পরিমল বিশ্বাস বলেন, ‘যখন মানুষের জন্য কিছু করতে পারি তখন তৃপ্তি পাই।, মুমূর্ষু রোগীর জন্য রক্ত সংগ্রহ, ছিন্নমূল শিশুদের শিক্ষাদান, শিক্ষা উপকরণ বিতরন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা,  পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, রক্তের গ্রুপ ক্যাপেইন ও ঔষধ বিতরণ,  জায়নামাজ বিতরণ, বিভিন্ন ধরনের খেলাধূলা এবং শীত বস্ত্র বিতরণ উল্লেখযোগ্য।’স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘কীভাবে মানুষের জন্য কাজ করব, অসহায় মানুষের পাশে দাঁড়াবো, স্কুলগামী নয় এমন শিশুদের স্কুলগামী করবো তারই স্বপ্ন দেখি।খবরের কাগজ খুলতেই চোখে পড়ে অনেক শিশু ও তরুণী ধর্ষণের শিকার হচ্ছে। এসব বন্ধের জন্য মানুষকে সচেতন করার স্বপ্ন দেখি। আমার বিশ্বাস সমাজের তরুণরা এগিয়ে আসলে এসব বন্ধ করা সম্ভব হবে। এভাবেই একদিন সফলতা আসবে এবং গড়ে উঠবে সুন্দর আগামী।’

আরও খবর