টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

প্রথম আলোর প্রতিনিধি সহ দুই সাংবাদিকের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগে জরিমানা।

প্রথম আলোর প্রতিনিধি সহ দুই সাংবাদিকের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগে জরিমানা।

প্রথম আলোর প্রতিনিধি সহ দুই সাংবাদিকের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগে জরিমানা।


দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো প্রত্রিকার গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি সহ অন্য আর এক সাংবাদিকের বিরুদ্ধে কয়েক বছর ধরে বিদ্যুৎ চুরির অভিযোগে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 


শুক্রবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ জোন ওজোপাডিকো কর্মকর্তা মো: মনিরুজ্জামান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।


অভিযুক্তরা হলেন, প্রথম আলো প্রত্রিকার গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি রাসেদ রায়হান ও স্থানীয় একটি প্রত্রিকার সম্পাদ নুরুজ্জামান। তবে রাসেদ রায়হানের বাড়ির বিদ্যুৎ মিটার তার মা রওশনারার নামে।


তথ্য মতে, সম্প্রতি ওয়েস্ট পাওয়ার জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কাছে অভিযোগ আসে গোয়ালন্দ পৌর সভার কিছু এলাকায় মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরি হচ্ছে।এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার বিভিন্ন বাড়ির মিটার পরীক্ষা করে ২টি বাড়িতে দেখতে পান, বিদ্যুতের খুঁটি থেকে তার বাড়ির মিটারে সংযুক্ত হয়েছে।কিন্তু মিটারের প্রান্তের তারের আবরণ খুলে তার সংযুক্ত করে বাড়ির মধ্যে নেওয়া হয়েছে। 


এই তারের বিদ্যুতেই চলছে বাড়ির ফ্যান, লাইট, টিভি, ফ্রিজসহ সবকিছু। বিদ্যুৎ বিভাগের ভাষায় এটিকে বলা হয় ‘সার্ভিস বাইপাস’। আর এই সংযোগে বাড়ির সবকিছু চললেও মিটারে বিদ্যুৎ বিল ওঠে না। 


ওজোপাডিকো এক টেকনিশিয়ান নাম প্রকাশ না করা শর্তে বলেন, সাংবাদিক রাসেদ রায়হানের বাড়ির মিটারে ২০১৭ সাল থেকে সিল খোলা।তাকে দেড় লাখ টাকা জরিমানা করার কথা ছিলো। তবে ওজোপাডিকো

ফরিদপুর জনের এক কর্মকর্তা সুপারিশে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য আর এক সাংবাদিকেরা মিটারের রিডিং ই বন্ধ করা। 


এ বিষয়ে গোয়ালন্দ জোন ওজোপাডিকো কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ওই গ্রাহকেরা “সার্ভিস বাইপাস” করে বিদ্যুৎ চুরি করে আসছিলেন।এ কারণে রাসেদ রায়হানের মা রওশনারা(গ্রাহক) কে ৭০ হাজার ও নুরুজ্জামান কে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা জরিমানার টাকা পরিশোধ করায় তাদের বিদ্যুৎ সংযোগ সচল করা হয়েছে। 

আরও খবর