জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সান্তাহারে ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেফতার

গ্রেফতারকৃত চার জন।
আদমদীঘির সান্তাহারে পথচারির বুকে ছুরি ধরে ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গত শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে মালগুদামের পাশে রেললাইনের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার সান্তাহার নিউ কলোনীর শফিকুল ইসলামের ছেলে আলামিন (২৪), হাউজিং কলোনীর লুৎফর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), বশিপুর গ্রামের তোমিদুল ইসলামের ছেলে সবুজ কালু (৩৫) ও সান্তাহার কলসা এলাকার সাইফুল কসাইয়ের ছেরে রাব্বি হোসেন (২৮)।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যার পর সান্তাহার রেলওয়ে মালগুদামের সামনে রেলওয়ে রাস্তা দিয়ে জনৈক ব্যক্তি হেঁটে যাবার সময় একদল ছিনতাইকারী তার বুকে চাকু ঠেকিয়ে মৃত্যুর ভয় দেখায়। এসময় ছিনতাইকারীদের কাছে টাকা না দিলে ছিনতাইকারী দল ওই পথচারিকে মারধরে জখম করে ৩ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে উল্লেখিত ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় চারজনের বিরুদ্ধে মামলা রুজু করে আজ শনিবার দুপুরে আসামীদের আদালতে পাঠানো হয়েছে এবং ছিনতাই হওয়া টাকার মধ্যে ২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
Tag
আরও খবর