জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ লালপুর (নাটোর) প্রতিনিধি লালপুরে ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের দেড় শতাধিক বিশেষ চাহিদা সম্পূর্ন শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল-২০২৪) সকালে ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে আমেরিকা প্রবাসী আব্দুল মালেক মিন্টুর অর্থায়নে বিশেষ চাহিদা সম্পন্ন ১৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে চাউল, আটা, সেমাই, চিনি, তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার, বিশেষ অতিথি ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাস্টার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, মৃধা ফাউন্ডেশন এর চেয়ারম্যান সুমি খাতুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইসমাইল হোসেন, আসলাম আলী, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, সাংবাদিক মাজহারুল ইসলাম তিব্বত, বিশেষ চাহিদা সম্পূর্ন শিক্ষার্থীদের অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সহ বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Tag
আরও খবর