পাওনা টাকা চাওয়ার অপরাধে পেটানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে জাবিপ্রবিতে প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জেলায় কিশোর গ্যাংএর উৎপাতে আটক আরও ১৬৩ বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় প্রথমবার আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের

নান্দাইলে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে আলোচনাসভা


ময়মনসিংহের নান্দাইলে গণসাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার(০৪ এপ্রিল) বিকাল ৪ টায়  নান্দাইল বাসস্ট্যান্ডস্থ সংগঠনের কার্যালয়ে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 


উক্ত আলোচনা সভায় বক্তাগণ বলেন, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ তার প্রতিষ্ঠালগ্ন থেকে গণসাংস্কৃতিক চিন্তাধারায় গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। এ সংগঠন স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক মৌলিক বিষয়াবলী, বাঙালী জাতির মহান  ইতিহাস সমুন্নত রাখা, বিভিন্ন বিষয়ে গণসচেতনা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে রাজপথের গণমঞ্চে নিরলসভাবে সরব রয়েছে।


বক্তাগণ আরো বলেন, সুস্থ সমাজ ও প্রজন্ম তৈরিতে সুস্থধারার গণসংস্কৃতির কোন বিকল্প নেই। এ লক্ষ্যে গ্রামেগঞ্জে গণসাংস্কৃতিক ভাবধারা ছড়িয়ে দিতে হবে। যে কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা অর্জনের জন্য গণমানুষকে জাগিয়ে তুলতে হবে। 


বর্তমান বিশ্বায়নের যুগে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য লালনের মাধ্যমে আমাদের জাতীয় স্বকীয়তাকে রক্ষা করতে হবে। নষ্টচিত্র নষ্ট মানসিকতা যেন কালোথাবা বিস্তার করতে না পারে সেজন্য প্রজন্মের মাঝে ইতিবাচক মানসিকতা গঠনের কর্মকান্ড ছড়িয়ে দিতে হবে। বর্জন করতে হবে বিজাতীয় অপসংস্কৃতি। রক্ষা করতে হবে আমাদের মাতৃভাষাকে যথাযথ প্রয়োগের মাধ্যমে।  এ লক্ষ্যে রাষ্ট্রযন্ত্র ও সচেতন নাগরিকদেরকে যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। 


সংগঠনের সভাপতি আব্দুল হান্নান আল আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান কাদের মাহমুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা ভাইস চেয়ার সারোয়ার হাসান জিটু, প্রভাষক মো: এনায়রত করিম ভূুঁইয়া, মো: মিজানুর রহমান ফকির,সাংবাদিক জহিরুল ইসলাম লিটন,ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু,ওসমান ফারুক, জাকির হোসেন ভুঁইয়া, আজহারুল ইসলাম খোকন,  হাসনাত মাহমুদ তালহা, ইমতিয়াজ আহমেদ, সৈয়দ আরমান হোসেন ইমন প্রমূখ। আলোচনা সভা শেষে ইফতার আয়োজনের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত করা হয়।

আরও খবর