অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মধুপুরে কৃষি জমি নষ্ট করে মাটি লুটের রাম রাজত্ব, যাচ্ছে টাইলস কোম্পানিতে

ছবির ক্যাপশন-মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে কৃষি জমি নষ্ট করে মাটি লুটের সময় মাটি ভর্তি আটককৃত দু’টি ট্রাক।

টাঙ্গাইলের মধুপুরে মাটি খেকোরা বেপোরোয়া হয়ে উঠেছে। অপ্রতিরুদ্ধ মাটি লুটে নেমেছে এক বিশাল সিন্ডিকেট। মধুপুর এলাকার কুড়াগাছা ইউনিয়ের পিরোজপুর গ্রামের বালাইদ বাইদের কৃষি জমির মাটি টাইলস কোম্পানিতে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মাটি খেকোদের থাবায় নিশ্চিহ্ন হচ্ছে ধানের জমি। নিঃশ্ব হচ্ছে এলাকার কৃষক। কৃষকদের ফাঁদের ফেলে অর্থের প্রলোভন দেখিয়ে কেড়ে নিচ্ছে বিঘায় বিঘায় বাইদ নিচু এলাকার জমি। অনেককে আবার বিপদে ফেলেও কেড়ে নিচ্ছে জমির মাটি। অতিরিক্ত মাটি লোডের কারণে এলাকার রাস্তা ঘাট ক্ষতবিক্ষত হচ্ছে। রাস্তা ঘাটে চলাচল করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে স্থানীয়দের। সাধারণ মানুষ এই মাটি লুটের সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। তাদেরকে নানা ভাবে হয়রানির হুমকি দেওয়া হয়ে থাকে। ফলে হাঁপিয়ে উঠেছে মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর, অরোণখোলা ইউনিয়নের অরোণখোলার কালার বাজার ও মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকি ফইলাকুড়ি গ্রামের নিরহ সাধারণ জনগণ। ফসলি জমির মাটি হারিয়ে বুক চাপড়াচ্ছে এই কয়েক গ্রামের জমি হারানো নিঃশ্ব কৃষককেরা আর মাটি লুটেরা সিন্ডিকেটের সদস্যরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে। এক সময়ের দিনমুজুর, কাঠচোর, নার্সারি ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় টাউট বাটপাররা মিলে মাটি লুটের মহা সিন্ডিকেট গড়ে তুলেছে। এ মাটি লুটেরাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসন দফায় দফায় মাটি ভর্তি ট্রাক, মাটি কাটার ভেকু, ভেকুর ব্যাটারী জদ্ধ করে। ভ্রামাণ আদালতের মাধ্যমে কয়েক দফায় জরিমানা আদায় করা হয়। আর মাটি লুট করবে না মর্মে মুচলেকাও নেওয়া হয়। তারপরেও থেমে নেই তাদের মাটি লুটের রাম রাজত্ব।

২১ অক্টোবর রাতে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেনের নেতৃত্বে কুড়াগাছার ইউনিয়নের পিরোজপুরের বলাইদ বাইদে গিয়ে মাটি লুট অবস্থায় মাটি ভর্তি দু’টি ট্রাক, মাটি কাটার ভেকুর ব্যাটারী জদ্ধ করে উপজেলায় নিয়ে আসে। ভেকুটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। স্থানীয় এলাকাবাসীর মাটি লুটের রাম রাজত্ব বন্ধ করে কৃষি জমির রক্ষার মাধ্যমে বিল এলাকার জীব বৈচিত্র ও পরিবেশ রক্ষার দাবী জানিয়েছে।

সরজমিনে মধুপুর শহর থেকে ৭ কি.মি উত্তরে কুড়াগাছার ইউনিয়নের পিরোজপুর ও অরণখোলা গ্রামে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, হাওদা বিলের শাখা বলাই বাইদ। এই বাইদে প্রচুর পরিমাণে বুরো ও আমন ধান জন্মে। এই বাইদের মাছের সুনাম রয়েছে উপজেলা জুড়ে। স্থানীয় বাইদবাসীর একমাত্র ধানের জমি এই বাইদ। কৃষকদের ধান চাষে এই বাইদের জমিতে সেচ দিতে হয় না। এই বাইদের জমি উর্বর থাকায় প্রচুর পরিমাণে ধান জন্মে। এই বাইদের মাটির গুণগত মান ভালো থাকায় টাইলস কোম্পানিতে রয়েছে ব্যাপক চাহিদা। এ মাটি দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন সিরামিস কোম্পানিতে উন্নতমানের টাইলস। এক ট্রাক মাটি ৪০ থেকে ৭০ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। স্থানীয়রা জানালেন, পিরোজপুর গ্রামের আবু হানিফের ছেলে আলকাশ উদ্দিন, কলিমউদ্দিনের ছেলে বাচ্চু মিয়া, জোয়াদ আলী ছেলে আব্দুল কুদ্দুস, পাইনা সামাদের ছেলে সিদ্দিক, কাশেম আলী ছেলে নজরুল, মমিনের ছেলে চাঁন মিয়া, আমজাদ আলীর ছেলে আনছের আলী, শামছুল হকের ছেলে বাবুল মিয়া গংরা মিলে এ মাটি লুটের সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা আশি^ন মাস থেকে বৈশাখ জ্যেষ্ঠ এই কয়েক মাস প্রতিদিন প্রায় একশ’র অধিক গাড়ি মাটি লুট করে টাইলস কোম্পানিতে বিক্রি করছে। স্থানীয় কৃষকদের নাম মাত্র মাটির দাম দিয়ে কৃষি জমি ধ্বংস করে সিন্ডিকেটের সদস্যরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয়রা জানালেন, মাটি লুটের এ সিন্ডিকেটের প্রতিরোধ গড়ে তোলা না গেলে এলাকায় কোন কৃষি জমি থাকবে না। রাস্থাঘাট ভেঙ্গেচুড়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে। বৃত্তিবাড়ী থেকে পিরোজপুর পর্যন্ত পাকা রাস্তাটি ডোবায় পরিনত হয়েছে। সাধারণ মানুষের চলাচল করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। ঘটছে দূর্ঘটনা। মাটি লুট বন্ধ করে কৃষি জমি ও রাস্তা ঘাট রক্ষার দাবী এলাকাবাসীর।

এ ব্যাপারে কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক সরকার জানান, মাটি কাটতে না করেছি। আমার অজান্তেই তারা কাটে। গত বছর পর্যন্ত মাটি কাটা হয়েছে এ বছর কাটে কিনা জানি না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন গত কাল দু’টি ট্রাক মাটিসহ আটক করা হয়েছে বলে তিনি স্বীকার করেন। রাস্তা ঘাট ও কৃষি জমি নষ্টে বিষয়ে আমি ও উপজেলা নির্বাহী অফিসার দেখেছি।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, গত রাতে গিয়ে মাটিসহ দু’টি ট্রাক আটক করে এনেছি ও একটি ভেকু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দিয়েছি। অর্থ দন্ড দিবে।

 

 

Tag
আরও খবর