মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

মেহেরপুরে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টি অব্যাহত।

ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের অন্যান্য এলাকার মতো মেহেরপুরেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। আকাশও মেঘাচ্ছন্ন রয়েছে। তবে কোথাও কোন বজ্রপাতের খবর পাওয়া যায় নি।

সোমবার (২৪ অক্টোবর), ভোর ৫ টার দিক থেকে জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার সকল এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করলেও জনজীবন স্বাভাবিক রয়েছে।

এদিকে টানা বৃষ্টি কারণে খেটে খাওয়া মানুষগুলো ঘরবন্দী সময় পার করছেন। ব্যবসা-বাণিজ্যে, নেই কোন কাস্টমার। দৈনিক কর্মে লিপ্ত থাকা শ্রমিকরা বিপাকে পড়েছেন। কর্মে যেতে পারেনি তারা। খুব বেশি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বের হতে দেখা যায় নি। শহরের অধিকাংশ সড়ক ছিল জনশূন্য। দোকানপাটের অধিকাংশই সন্ধার দিকে বন্ধ করে বাড়ি ফেরেন। কেউ কেউ অপেক্ষায় রয়েছেন কখন বৃষ্টি থামবে।

গাংনী শহরের শফি মোহাম্মদ টাওয়ারের অয়ন ফ্যাশনের সত্ত্বাধিকার বলেন, সকাল থেকেই টানা বৃষ্টি অব্যাহত থাকায় ক্রেতা সাধারণের উপস্থিতি তেমন একটা নেই। বাজারও একেবারে জনশূন্য রয়েছে।

একই টাওয়ারের ভ্যারাইটি স্টোরের সত্ত্বাধিকার জানান, অন্যান্য দিনে কসমেটিকস কেনার ভীড় থাকলেও সারাদিন বৃষ্টি অব্যাহত থাকায় সোমবার ক্রেতা সাধারণের তেমন একটা উপস্থিতি টের পাওয়া যায়নি। সারাদিন বসে অলস সময় পার করেছি।

মেহেরপুর সদর থানা গেটের পাশে জনৈক চা বিক্রেতা জানান, সকাল থেকেই টিপটিপ বৃষ্টি এবং থেমে থেমে ঝড়ো ও ঠান্ডা হাওয়া বইছে। যেকারণে প্রতিদিনের নিয়মিত চা’পান খাওয়ার অনেকেই দোকানে আসেনি।

এদিকে ভোর থেকে মেহেরপুরে কতো মিঃ মিঃ বৃষ্টিপাত হয়েছে তার সুনির্দিষ্ট রেকর্ড করা সম্ভব না হলেও ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে শুরু হওয়া বৃষ্টিপাত এ রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত রয়েছে। সন্ধার পর থেকে বয়ে যাওয়া ঝড়ো ও দমকা হাওয়ায় তেমন একটা ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও এভাবে দমকা বইতে থাকলে কিছু গাছের ডালপালা ভাঙার সম্ভাবনা রয়েছে।

কৃষি বিভাগ সূত্র জানায়, ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মেহেরপুরে যে বৃষ্টিপাত ও দমকা হাওয়া চলছে তাতে ফসলের তেমন একটা ক্ষতির সম্ভাবনা নেই। তবে রাতভর এভাবে চলতে থাকলে ধান ফসলের ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। বিশেষ করে অতিরিক্ত বাতাস বইতে থাকলে ধানগাছ নুয়ে পড়ে ফলনের ঘাটতি দেখা দিতে পারে।

এদিকে ঝড়ো ও দমকা হাওয়া বইতে শুরু করলে রাতে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

Tag
আরও খবর