গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী : মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ধর্ষক প্রমিক


জামালপুরের ইসলামপুর উপজেলায় এক কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় ধর্ষণ মামলার ২৪ ঘণ্টার মধ্যেই মোহাম্মদ ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

সোমবার (২৪ অক্টোবর) বিকালে গ্রেপ্তারকৃত মোহাম্মদ ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এর আগে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ধর্ষক মোহাম্মদ ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪। 

ধর্ষক মোহাম্মদ ইসলাম উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর বালুচর এলাকার মৃত চান মলের ছেলে। 

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, 'ধর্ষণের পর থেকে মোহাম্মদ ইসলাম আত্মগোপনে ছিলেন। ইসলামপুর থানায় মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমরা তাকে গ্রেপ্তার করি।

ইসলামপুর থানার মামলা সূত্রে জানা যায়, মোবাইলের মাধ্যমে মোহাম্মদ ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় একই উপজেলার ১৬ বছর বয়সী এক তরুণীর। এক পর্যায়ে গত ২৫ মে রাত ১০টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলো ওই তরুণী। ওই সময় মোহাম্মদ ইসলাম কৌশলে ঘরে ঢুকে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করে। পরে বিয়ের জন্য ওই তরুণী চাপ দিলে কালক্ষেপণ করে আত্মগোপনে চলে যায় মোহাম্মদ ইসলাম। এদিকে   শারীরিক পরিবর্তন দেখে স্থানীয় ক্লিনিকে পরীক্ষা করলে ওই কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি অভিভাবক জানতে পারেন। 

এ ঘটনায় গত রোববার ভূক্তভোগী ওই তরুণীর বাবা বাদি হয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ ইসলামকে আসামি দিয়ে ইসলামপুর থানায় মামলা করেন। পরে গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী বাজার এলাকায় অভিযান চালিয়ে ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে ধর্ষক মোহাম্মদ ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪। 

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার এসআই আবু রায়হান বলেন, 'গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ ইসলামকে সোমবার দুপুরে জামালপুরের সংশ্লিষ্ট আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে ওই ধর্ষক। মামলার তদন্ত চলমান রয়েছে।'

আরও খবর