ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ক্ষেতলালে ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচি পালিত

দেশব্যাপী ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলালে মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


২ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১টায় উপজেলা, পৌর ও সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা অমরনাথ নন্দী সড়কে উপজেলা দলীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ সুষ্ঠু ধারার নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেহেদি আশিক রাজু বলেন, মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার দাবিতে আমাদের আজকের মানববন্ধন।


যুগ্ম আহবায়ক জুল আরশ শুভ বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ ছাত্রদল ও শিবিরের অবাধ চলাফেরা অব্যাহত আছে। অথচ সেখানে ছাত্রলীগকে রাজনীতি থেকে বঞ্চিত করা হয়েছে। সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে দেশব্যাপী বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। 


এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেহেদি আশিক রাজু, যুগ্ম আহবায়ক জুল আরশ শুভ, পৌর ছাত্রলীগের আহবায়ক মুহাম্মদ ইমাম হোসাইন, ছাঈদ আলতাফুন্নেছা কলেজ ছাত্রলীগের আহবায়ক ছাইফুল ইসলাম মিলন, যুগ্ম আহবায়ক শাহীনুর ইসলাম প্রমূখ।

আরও খবর