‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ পেয়েছে শ্রীমঙ্গলের লাবিব

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ (গভ: রেজি: নং: ঢ - ০৪৪৮৪) এর ১৪তম জাতীয় বার্ষিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মৌলভীবাজার এর রাজনগর জামিউল উলুম বছিরমহল মাদরাসার শিক্ষক মাওলানা এনামুল হক নোমান শ্রীমঙ্গলী-এর একমাত্র ছেলে এহতেশামুল হক লাবিব। 

শিক্ষার্থী লাবিব (১২) হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর হিফজ শিক্ষাবোর্ডের ১৪তম জাতীয় বার্ষিক পরীক্ষায় রাজনগরের বছিরমহল জামিউল উলুম মাদরাসা থেকে ১০ পারা (১-১০) গ্রুপ থেকে অংশ নিয়ে মুমতাজ পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ১৪১ এবং গ্রেড ৪.৯৪।

ফলাফলের প্রতিক্রিয়ায় মুমতাজপ্রাপ্ত শিক্ষার্থী এহতেশামুল হক লাবিব বলে, সে বড় হয়ে ভালো মানের হাফেজে কুরআন এবং আলেমেদ্বীন হয়ে ইসলাম উম্মাহর কল্যাণ করতে চায়। 

লাবিবের এমন ফলাফল অর্জনে মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম তালুকদারসহ, হিফজ বিভাগের শিক্ষকমন্ডলী এবং পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত। লাবিবের উজ্জ্বল ভবিষতের জন্য সবার কাছে দোয়ার নিবেদন তাঁর পরিবারের।

গত ২৯ মার্চ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর হিফজ শিক্ষাবোর্ডের ১৪তম জাতীয় বার্ষিক পরীক্ষা (২০২৪ খ্রিস্টাব্দ-১৪৪৫ হিজরি) এর ফলাফল প্রকাশ হয়।

এদিকে বছিরমহল মাদরাসার অফিস সুত্রে জানা যায়, সদ্য প্রকাশিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় পরীক্ষায় এবার ১টি সিরিয়ালসহ শতভাগ উত্তীর্ণ হয়ে ঈর্ষণীয় ফলাফল অর্জন করে বছিরমহল মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা। জামিউল উলূম বছির মহল মাদরাসা থেকে ৯জন শিক্ষার্থী কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে ৬টি মুমতাজ এবং ১টি সিরিয়ালসহ শতভাগ পাশের রেকর্ড অর্জন করে। ঈর্ষণীয় সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য মাদরাসার কর্তৃপক্ষ সবার কাছে দোয়া চেয়েছেন।



Tag
আরও খবর