হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

জয়পুরহাটে ৩ টি শুটারগানসহ মাদক ব্যবসায়ী ইলিয়াস গ্রেফতার



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে ০৩টি ওয়ান শুটারগানসহ কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারী ইলিয়াস কে পাঁচবিবি থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

৩১ মার্চ(রবিবার) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে ০৩টি ওয়ান শুটারগানসহ কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারী মোঃ ইলিয়াস আলীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ ইলিয়াস আলী পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

গ্রেফতারকৃত আসামী ইলিয়াস একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখত, কেউ যেন তার সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ এর ব্যাপারে মুখ খুলতে না পারে। এছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে পাঁচবিবি এলাকায় বিভিন্ন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বলে জানা যায়।

এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ৩১ মার্চ রাতে  গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীকে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল ইলিয়াস কে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামী ইলিয়াস কে তল্লাশি করলে তার নিকট থেকে ০৩টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়

Tag
আরও খবর