‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কল্যাণকর বাংলাদেশ বিনির্মানে দেশের ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে-জাকারিয়া হোসাইন জাকির

শ্রীমঙ্গলে ছাত্র মজলিসের উদ্যোগে 'আমার দেশ আমার স্বপ্ন শীর্ষক চিন্তা বিনিময় আসর' ও ইফতার মাহফিল


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান স্বাধীনতার মাস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে 'আমার দেশ আমার স্বপ্ন' শীর্ষক চিন্তা বিনিময় আসর, বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখা।

রবিবার (৩১ মার্চ) বিকেলে শহরের ভানুগাছ রোডস্থ টি ভ্যালী পার্টি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির। 

বিশেষ অতিথি অতিথির বক্তব্য দেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, মৌলভীবাজার শহর সভাপতি আরিফুল ইসলাম হোযায়ফা, সাবেক জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা এহসানুল হক, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা এমএ রহিম নোমানী, সহ-সেক্রেটারি মোঃ মাসুদ রানা।

সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আবিদ হাসান এর সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি নাঈম হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সেক্রেটারি রাফি উদ্দিন মাবরুর, শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রাক্তন সভাপতি হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, সাদিকুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজ সভাপতি আশিকুর রহমান চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির বলেন, আমাদের দেশে স্বাধীন হয়েছে আজ থেকে ৫৩ বছর পূর্বে কিন্তু এখনো আমাদের দেশ ভিনদেশী ষড়যন্ত্রমুক্ত হতে পারেনি। এদেশের শিক্ষা-সংস্কৃতিকে ধ্বংস করার পায়তারা চলছে, নানাভাবে আঘাত করছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের আবেগ-অনুভূতিতে, নিঃশেষ করেছে রাষ্ট্রীয় ভারসাম্য রাজনৈতিক পদ্ধতিকে। 

নানামুখী সংকট নিরসনে প্রয়োজন একদল সৎ, দক্ষ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব। যারা আগামীর কল্যাণকর বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। আর ছাত্র মজলিস ১৯৯০ সাল থেকে ত্রী-ধারার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কল্যাণকর বাংলাদেশ বিনির্মানের জন্য নিরলস প্রয়াস অব্যাহত রেখে চলেছে। কাজেই শিক্ষার্থীদের আদর্শ সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক এবং সচেতন ছাত্র সংগঠনগুলোকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


Tag
আরও খবর