কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শাজাহানপুরে সরকারি ইজারাভুক্ত হাটের ইট ও টিন হরিলুট

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :  শাজাহানপুরে আড়িয়া ইউপির জামুন্না হাটের সরকারি প্রকল্পের মাধ্যমে বিছানো প্রায় ৩৫ হাজার ইট ও ঢেউটিন উঠিয়ে নিয়ে গেছে প্রভাবশালীরা। আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম ও আড়িয়া ইউপি সদস্য  স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে।

শনিবার বিকালে সরেজমিনে জামুন্নাহাটে গিয়ে সরকারি ভাবে বিভিন্ন প্রকল্পের  বিছানো ইট ও ঢেউটিন হরিলুট চিত্র পাওয়া যায়।

স্থানীয়দের তথ্যমতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম এর বাড়ির আঙ্গিনায়  ও ইউপি সদস্য জাহিদুল ইসলামের চলমান অন্য প্রকল্পে হরিলুট হওয়া এসব ইটের স্তূপ দেখা যায়।

জামুন্না হাটে দোকানী জানায়, স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম ও আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম মাধ্যমে সরকারি ইটগুলো হরিলুট হয়ে যায়। সরকারি ইটগুলো তারা ব্যক্তিগত কাজের জন্য ভাগ বাটোয়ারা করে নিছে।

আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জাহিদুল ইসলাম উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন সঙ্গে পরামর্শ করে, সাড়ে ১৩ হাজার ইট উত্তোলন ও সরকারি টিন ৪৫০০ টাকায় বিক্রির কথা স্বীকার করেন।

তবে আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম বাড়ির আঙ্গিনায় হাটের সরকারি ইট পাওয়া গেলেও তিনি ইটগুলো নিয়ে আসেনি বলে দবি করেন। ইউপি সদস্য জাহিদুল ও চেয়ারম্যান ইটগুলো পাঠিয়ে দিয়েছে।

হরিলুট হওয়া ইটগুলো সম্পর্কে  চেয়ারম্যান আতিকুর রহমান  জানান, জামুন্না হাটে সরকারিভাবে নতুন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। উপজেলা প্রকৌশলী সঙ্গে কথা বলে ইটগুলো তুলে হাটে রাখতে বলছি, কাউকে নিয়ে যেতে বলা হয়নি। ইট হরিলুটের বিষয়টি জানার পর গ্রামপুলিশকে দিয়ে ইটগুলো উদ্ধার চেষ্টা চলছে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার  জানান, বিষয়টি আমি জেনেছি, নিয়ে যাওয়া ইটগুলো উদ্ধার করা হচ্ছে।

Tag
আরও খবর