নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

রামেক হাসপাতালের ঘটনার উচ্চ তদন্ত চান এমপি বাদশা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু রহস্য ধামাচাপা দিতে হাসপাতালে হামলা করা হয়েছে বলে মন্তব্য করে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। রোববার বিকেলে রাজশাহীর হড়গ্রামে তার রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ দাবি জানান তিনি।


বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, আগামী ২৬ অক্টোবর হাসপাতাল পরিচালনা পরিষদের জরুরী সভা ডাকা হয়েছে। ওই সভার পর আমরা স্বারাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাবো; যে উচ্চ পর্যায়ের একটি টিম এসে এ ঘটনার তদন্ত করুক। লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ঘাতক কে, হাসপাতালে মামলা কারা করেছে তাদের চিহ্নিত করাতে হবে।



বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি চেষ্টা চালানো হয়েছে উল্লেখ করে সাংসদ বাদশা বলেন, যুদ্ধের সময়ও হাসপাতালে হামলা করা হয়না। সেখানে কিছু ছাত্র এসে হাসপাতালে ভাঙচুর করে গেলে, চিকিৎসক নার্সদের মারধর করল, তাদের অবরুদ্ধ করে রাখল।



বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের ভুমিকাও রহস্যজনক বলে মন্তব্য করেন সাংসদ বাদশা বলেন, ঘটনার সময় হাসপাতালে কয়েকজন শিক্ষকও ছিল। ছাত্রদের বাধা না দিয়ে উস্কানি দিয়েছে। নিহত ছাত্রের পরিবারকে ম্যানেজ করে ময়নাতদন্ত ছাড়াই লাশ তড়িঘরি করে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে পৌছার আগে ওই ছাত্র মারা গিয়েছিল তার প্রমান আমাদের কাছে আছে বলেও জানান তিনি।


সাংসদ বলেন, দুপুরে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আমরা বৈঠক করেছি। রোগিদের কথা বিবেচনা করে তাদের কর্মবিরতি প্রত্যাহারের জন্য বলেছি। তারা আমাদের কথা শুনেছে। সাময়িকভাবে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছে। সন্ধ্যা থেকে সবাই কাজে যোগ দিবে।


গত বুধবার রাত আটটার দিকে হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান মার্কেটিং বিভাগের ছাত্র শাহরিয়ার। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এর পর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় রাবি শিক্ষার্থীরা। একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসক ও রাবি শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।


এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষে পৃথক দুইটি মামলা করেন। এছাড়াও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে রোববার পৃথক বিক্ষোভ করে রাবি ছাত্র ও ইন্টার্ন চিকিৎসকরা।


Tag
আরও খবর