জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেল যুবকের

নিহত সজীব হোসেন।
বগুড়ার আদমদীঘিতে বাজার থেকে অটো ভ্যান যোগে বাড়িতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে সজীব হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছে।  আজ শুক্রবার (২৯মার্চ) সকালে উপজেলার বরিয়াবার্তা রাস্তায় বলদা কুড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন আদমদীঘি উপজেলা চাঁপাপুর ইউপির গোবিন্দপুর মাজার পাড়া গ্রামের আমিনুর ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে সজীব আদমদীঘির চাঁপাপুর বাজারে কাজ শেষ করে অটো ভ্যান যোগে বাড়ি ফেরার সময় বরিয়াবার্তা বলদা কুড়ি নামক স্থানে পৌঁছালে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সাথে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন সজীব। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় সজীব হোসেন মারা যান।  

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক তদন্ত একেএম মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
Tag
আরও খবর