বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

দীপাবলী/ মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব

ঝালকাঠির নলছিটিতে পৌর শ্মশানে মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব। আত্মার শান্তি কামনায় সমাধিতে প্রদীপ জেলে প্রার্থনা করেন প্রয়াতদের স্বজনরা। রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পালিত হয় মঙ্গল আলোর উৎসব শ্মশান দীপাবলি। শ্মশান রক্ষণাবেক্ষণ কমিটির আয়োজনে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে একযোগে সবাই তাদের প্রিয় জনের সমাধিতে প্রদীপ ও মোম প্রজ্জ্বলিত করে।

সন্ধ্যা থেকেই নলছিটি পৌর শ্মশানে ঢল নামে নারী পুরুষ আর কিশোর কিশোরীদের। মা বাবা কিংবা স্বজন হারানো মানুষগুলো সমাধিতে আসেন শ্রদ্ধাঞ্জলির ডালা সাজিয়ে। সন্ধ্যা হতেই সকল অন্ধকার দূর করতে আর মঙ্গল আলোয় চারদিক উদ্ভাসিত করতে সমাধিতে জ্বালানো হয় মোমের আলো।

সমাধিতে হারানো স্বজনের আত্মার শান্তি কামনায় একই সাথে সমাধিতে চলে প্রার্থনা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এ উৎসব নলছিটির পৌর শ্মশানে আলোর মিছিলের সাথে হারানো স্বজনের জন্য এক শোকাহত পরিবেশ তৈরি করে।

প্রতিবছরের মতো এবারও তিথি অনুযায়ী শ্মশান দীপাবলি ও শ্মশান কালীপূজার আয়োজন করা হয়েছে। পৌর শ্মশানে উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান করেন শ্মশান রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার সভাপতি প্রান্তিক দাস পুটু, সম্পাদক শুভাশিষ দত্ত প্রদ্যুৎ, কোষাধ্যক্ষ খোকন দাসসহ হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা।

এছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের উপস্থিতি আয়োজনকে আরো মুখরিত করেছে।
Tag
আরও খবর