বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

শৈলকুপায় বিপিডিসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে চলছে অনৈতিক কর্মকান্ড: গভীররাতে দুই নারী জনতার হাতে আটক

ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারে বিপিডিসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে চলছে নারী দিয়ে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ।ডায়াগনস্টিক সেন্টারে নেই কোনো লাইসেন্স, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের মালিক পল্লি চিকিৎসক জুইস নারী দিয়ে দেহ ব্যবসা চালিয়ে আসছে বলে দাবি এলাকাবাসীর।


স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের আড়ালে এসব অনৈতিক কর্মকান্ডে ফুঁসে ওঠেছে এলাকাবাসী ও সচেতন সুশীল সমাজ। স্বাস্থ্য সেবার আড়ালে কিভাবে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে বিপিডিসি কর্তৃপক্ষ তা প্রশ্ন জনমনে।


ভাটই বাজারে গড়ে ওঠা বিপিডিসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নেই কোন মানসম্মত চিকিৎসক, দক্ষ টেকনিশিয়ান, নার্স, আয়া বা অন্যান্য স্টাফ। চিকিৎসার নামে চলছে অপচিকিৎসা। হয়রানির শিকার হতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। কিন্তু ঠিকই প্রতিনিয়তই কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিষ্ঠান কতৃপক্ষ ।


সরজমিনে গিয়ে দেখা যায়, ভাটই বিপিডিসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছে জুইস নামে একজন পল্লী চিকিৎসক ও তৌফিক নামে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে।পল্লী চিকিৎসক জুইস এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তৌফিকের বিষয়ে জানতে চায়লে তারা বলেন, আমরাই প্রতিষ্ঠানের মালিক।


স্থানীয় একাধিক সূত্র জানায়, চিকিৎসা সেবার নামে ভাটাই বিপিডিসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অভ্যন্তরে দেহব্যবসার সাথে জড়িত । কতিপয় ডায়াগনস্টিক সেন্টারের একশ্রেণীর নারীদের নাইট ডিউটির নামে রেখে তাদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালানো হয়।


কোন কোন ক্ষেত্রে এসব ক্লিনিকের কক্ষ ভাড়া দেয়া হয় ডেট করার জন্য। আর এভাবেই ক্লিনিক মালিক হাতিয়ে নেন টাকা। তবে বুঝার উপায় নেই এসব ক্লিনিকে এমন অনৈতিক ব্যবসা হয়।


মঙ্গলবার গভীর রাতে ডায়াগনস্টিক সেন্টারে দুজন নারী কর্মীর সাথে অনৈতিক কর্মকান্ড হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা বিপিডিসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করে, দুইজন নারী ও দুইজন পুরুষকে আটক করে এলাকাবাসী। পরে তাদের কাছে মেলে অনেক ধরনের যৌন উত্তেজক ঔষুধ। নরীরা এসব যৌন উত্তেজক ঔষধ সেবন করেই লিপ্ত হয় অনৈতিক কর্মকান্ডে এমনটি তারা স্বীকার করেন।


স্থানীয়রা কর্তৃপক্ষের কাছে জানতে চায়লে কর্তৃপক্ষ বিষয়টিকে অন্য দিকে প্রবাহিত করার জন্য বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ মজিবর রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


এবিষয়ে রাত্রিযাপন কারী দুই নারী কর্মী আদুরী ও মর্জিনার জানায়, আমরা মাঝে মধ্যে ডায়াগনস্টিক সেন্টারে রাত্রিযাপন করি। কেন রাত্রিযাপন করেন সে বিষয়ে জানতে চাইলে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। আদুরী নামের নারী কর্মী বলেন, আমি সপ্তাহে দুই তিন দিন জুইস স্যারের সাথে রাত্রি যাপন করি।তিনি আরো বলেন, আমরা মালিক পক্ষের কাছে অসহায় আমাদের দিয়ে বিভিন্ন ধরণের অনৈতিক কর্মকান্ড করান যেখানে আমাদের কোন কিছু বলার বা করার থাকে না।


অনুসন্ধানে বিপিডিসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জুইস এর বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের চিত্র খুঁজে পাওয়া যায়। একাধিক বিয়ে সহ রেয়েছে তাঁর একাধিক নারী কেলেঙ্কারি।


এবিষয়ে বিপিডিসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জুইস জানায়, এখানে কোনো অনৈতিক কর্মকান্ড হয় না, আমাদের ডায়াগনস্টিক সেন্টারের দুইজন নারী কর্মী রাতে এখানেই আবাসিকে থাকে। গতরাতে দুইজন পুরুষ রোগী এসেছিল,স্থানীয় লোকজন এসে আমাদের উপর মারধর করে এবং দুইলাখ টাকা চাঁদা দাবি করেন। পরে স্থানীয়দের মাধ্যমে শালিস মিমাংসা করা হয়েছে।


ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ শুভ্রা রাণী এ ব্যাপারে জানান, এবিষয়ে আমি কিছু জানিনা বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম বিষয়টি আমি তদন্ত করে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।


Tag
আরও খবর