‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা বৃহস্পতিবার (২৮ মার্চ)  সকাল ১০টায় মৌলভীবাজার পৌরসভাধীন কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 

লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন নিয়োগ বোর্ডের সভাপতি, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম পিপিএম (বার)। এসময় পুলিশ সুপার আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রার্থীদের ধারণা দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

পরীক্ষা কেন্দ্রে আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি এআইজি (এনসিবি) আলী হায়দার চৌধুরী বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), আবু সাঈদ, সুনামগঞ্জ, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন) আবির শুভ্র, অতিরিক্ত পুলিশ সুপার জনাব হাসিবুল ইসলাম, হবিগঞ্জ; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ নিয়োগ প্রক্রিয়ার বিভিন্নে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।

দেড় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্বে উত্তীর্ণ ৩৭২ জন প্রার্থীর মধ্যে ৩৭০ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন বলে জানা যায়।


Tag
আরও খবর