সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎

ট্রেনের ভাড়া সমন্বয়ের ইঙ্গিত রেলমন্ত্রীর



জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে উল্লেখ করে  রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন নৌপথ এবং সড়কপথে পরিবহনের ভাড়া নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ভাড়া সমন্বয় করা হলেও ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি।তবে এনিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।


মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনে টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী।


রেলমন্ত্রী আরও বলেন,আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ডাবল লেন চালু হবে।


তিনি বলেন, ‘রেলের দুর্ঘটনা এড়াতে নিজেদের সচেতন হতে হবে। রেলগেট দেয়া হয় মূলত রেলের নিরাপত্তার জন্য। কিন্তু যারা সড়ক ব্যবহার করছেন তাঁদেরকেও নিরাপদ সড়কের জন্য দায়িত্ব পালন করতে হবে। নিরাপদ রেলের দায়িত্ব আমার,আমাকে ক্রস করতে গিয়ে যদি কেউ দুর্ঘটনার শিকার হয়,সে দায়িত্ব রেলওয়ে নেবে না।’



পরে ডাবল লেন প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া সাংবাদিকদের জানান, ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকার কমলাপুর থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত রেলপথ ফোর লেনে উন্নীত করার কার্যক্রম শুরু হয়েছে।কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ৩০ কিলোমিটার এবং টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ১২ কিলোমিটার পথ রয়েছে।আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত রেলপথের ডাবল লেনটি চালু হবে।



আরও জানা যায়,ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফ.কন কল্পতরু ওই ডাবল লাইনের কার্যক্রম বাস্তবায়ন করছে। যার ব্যয় ধার্য করা  আছে প্রায় ১৩শ' কোটি টাকা।




এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মোঃ কামরুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন পারভীন ও এনডিসি মোঃ মাসুদুর রহমান।




Tag
আরও খবর