‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে সেবাদানকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিসিএসইউ, নারী চা শ্রমিক ও কিশোরী এবং চা বাগান কর্তৃপক্ষের সাথে লিডার প্রকল্পের অগ্রগতি ও শিখন সভা অনুষ্ঠিত

ব্রেকিং দ্য সাইলেন্স এর লিডার প্রকল্পের অগ্রগতি ও শিখন সভা অনুষ্ঠিত


অক্সফ্যাম ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে লিডারশীপ এমবডি এসোসিয়েশন ডিমানডিং টু এনশিওর রাইটস (লিডার) শীর্ষক প্রকল্পের আওতায় শ্রীমঙ্গলে বিভিন্ন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, চা বাগান নারী চা শ্রমিক ও কিশোরী সংগঠন এবং চা বাগান কর্তৃপক্ষের উপস্থিতিতে বুধবার (২৭ মার্চ) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে লিডার প্রকল্পের অগ্রগতি ও শিখন সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

ব্রেকিং দ্য সাইলেন্স এর পরিচালক মো.জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং প্রকল্প কো-অডির্নেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনা আক্তার, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক নিপেন পাল, মহিলা বিষয়ক অধিদপ্তর, মৌলভীবাজার এর উপ-পরিচালক সাহেদা আক্তার, সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজারের পরিচালক মো: হাবিবুর রহমান। 

সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর উপ-পরিচালক ড.  মোহাম্মদ তারেকুজ্জামান। এসময় তিনি বলেন প্রকল্পটি অক্টোবর ২০২২ ইং সালে শুরু হয়েছিল এবং ২০২৪ সালের মার্চ মাসে অফিসিয়ালি শেষ হচ্ছে। প্রকল্পটির অনেক গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে।

অনুষ্ঠানে লিডার প্রকল্পের অগ্রগতি পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর মৌলভীবাজার, সিলেট এবং হবিগঞ্জ জেলার সমন্বয়কারী পারভেজ কৈরী। তিনি বলেন, প্রকল্পটির লক্ষ্য হলো লিঙ্গভিত্তিক সহিংসতা সম্মিলিতভাবে প্রতিরোধে চা বাগানের নারী শ্রমিক ও কিশোরী মেয়েদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটানো এবং দায়িত্ব বাহককে জবাবদিহি করা এবং উদ্দেশ্যে হলো নারী শ্রমিক ও কিশোরী মেয়েদের জন্য মতামত প্রদানের সুযোগ সৃষ্টি করা যাতে তারা সম্মিলিতভাবে তাদের অধিকার রক্ষার জন্য মতামত প্রদান করতে পারে; ২. চা-বাগনের নারী শ্রমিক এবং কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটবে এবং নিজেদের উন্নয়নে প্রয়োগ করতে পারবে; চাবাগানের নারী শ্রমিকরা উপযুক্ত নেতৃত্বেও দক্ষতা অর্জন করে বিভিন্ন স্তরে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগহ্রণ করতে পারবে। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল, মহিলা বিষয়ক অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক সাহেদা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজ সেবা অফিসার, রাজনগর উপজেলা মহলিা বিষয়ক কর্মকতা, মৌলভীবাজার জেলার দশটি চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং প্রকল্পের সাথে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণ।

সভায় লিডার প্রকল্পের প্রকল্প এলাকায় চিহ্নিত সমস্যাসমূহ সুপারিশ আকারে জেলা প্রশাসকের নিকট তুলে ধরা হয়।


Tag
আরও খবর