জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বাংলাদেশে যখনই দু:সময় এসেছে তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সঠিক পথ দেখিয়েছেন.... এ্যাড.আসাদুজ্জামান


স্বাধীনতার ৫৩বছর পর দেশ আজ চরম দু:সময় পার করছে বলে মন্তব্য করেছেন বিনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান। তিনি আরো বলেন,বাংলাদেশে যখনই দু:সময় এসেছে তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সঠিক পথ দেখিয়েছেন। ঝিনাইদহের শৈলকুপা পৌর বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 

মঙ্গলবার বিকালে কবিরপুর কাকলী কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপির সাবেক আহবায়ক পান্না মীর, উপজেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল ইসলাম আকুল, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মামুন জোয়ার্দ্দার, সদস্য সচিব আবুল খাঁয়ের খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান মিঠু, পৌরছাত্র দলের আহবায়ক ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।এছাড়াও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন । আলোচনা সভা ও ইফতার মাহফিল সঞ্চালন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু।


আলোচনা সভায় অন্যান্য বক্তারা, ক্ষমতাশীন দল আওয়ামীলীগের তীব্র সমালোচনা করে বলেন দেশের গণতন্ত্র বিলুপ্ত করছে আওয়ামীলীগ।

 উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ুন বাবর ফিরোজ দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে বলেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সঙ্গঠনের ইউনিয়ন পর্যায়ে দ্রুত পূর্ণাঙ্গ কমিঠি গঠন করতে হবে।


Tag
আরও খবর